বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর আটক-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে প্রবাসীর বসতঘর ভাংচুর করার অভিযোগে বোরহানুর রশিদ (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আজ ২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে নাছির উদ্দিন নামের এক প্রবাসীর বসতঘর ভাংচুরের অভিযোগে তাকে আটক করে থানা পুলিশ।

এব্যাপারে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানাযায়,বুধবার ভোর ৫টার সময় লোভের বশীভূত হয়ে ২০/২৫ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালিয়ে নাছির উদ্দিনের বসতঘর ভাংচুর করে এবং প্রবাসীর স্ত্রীকে মারধর করে বাড়িতে থাকা ৫ভরি স্বর্ণলঙ্কার,একটি মোবাইল সেট ও নগদ এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী শাহীন আক্তার বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উক্ত ইউনিয়নের কেশুয়া গ্রামের আবদুর রশিদের ছেলে বোরহানুর রশিদ কে আটক করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, প্রবাসী নাছির প্রায় ৮মাস পূর্বে জমি ক্রয় করে টিনশেড ও সেমি পাকা ঘরটি নির্মাণ করেন। তার পাশের ঘরটি একই খতিয়ানভুক্ত জমি অন্য জনের কাছ থেকে ক্রয় করে বোরহানুর রশিদ অন্য একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন। মূলত প্রবাসী নাছিের ক্রয় করা জায়গার মধ্যে বিবাদী বোরহানুর রশিদ জায়গা পাবে বলে দাবী করে এই ভাংচুরের ও লুটপাটের ঘটনাটি ঘটে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনার তালতলীতে কড়াইবাড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই ২৫ দোকান, ১৩ বসত ঘর  

তাহিরপুরে সোর্স ইছাকের দৌরাত্ম্য, রাজস্ব ফাঁকি দিয়ে ৩৫মেঃ টন কয়লা পাচাঁর

কর্ণফুলীতে অনিয়মের বিরুদ্ধে অভিযান : ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

অক্সিজেন চত্বরে হস্ত-বস্ত্র ও কুটির শিল্প মেলার নামে ষ্টল বানিজ্য; উদ্বোধনের পূর্বে ভাগবাটোয়ারা নিয়ে ত্রি-মুখি সংঘর্ষ

দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি’হত ১, আহত ১

তালতলীতে বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা ছগিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঈদগাঁওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অনুপস্থিত ৪০ পরীক্ষার্থী

গ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে ঈদগাঁওর আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম স্কুল 

সীতাকুণ্ডে কাজী ফার্মের পচাঁ ডিম খাল থেকে চলে যেত বেকারীতে