বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে কুশিয়ার নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ঠেকাতে থানায় মামলা দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান:

কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মোঃ জিতু মিয়াকে প্রধান আসামী করে ১১জনের নাম উল্লেখ পূর্বক মামলা দায়ের করেন উপ সহকারী ইউনিয়ন কর্মকর্তা। ।

মামলার সুত্রে জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদী থেকে ৯ ফেব্রুয়ারি বিকেলে দিঘলবাক (আটঘর) গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র জিতু মিয়া, সুন্দর খানের পুত্র রুহুল আমীন, মৃত নূর উদ্দিনের পুত্র মজিবুর রহমান ও পূর্ব কাতিয়া গ্রামের হাছন আলীর পুত্র আবদুর রহমান জুয়েল এর নেতৃত্বে মামলায় উল্লেখিত সকল বিবাদী অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। এমন সংবাদ পেয়ে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে পৌছিলে বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যায়। তবে বালু উত্তোলনের স্থান থেকে মেশিনের ৫টি হেন্ডেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলার বাদি ইউনিয়ন ভূমি অফিস দাওরাই বাজার ক্যাম্প উপ-সহকারী কর্মকর্তা রহুল আমিন জানান, দীর্ঘ দিন যাবত বিবাদীরা অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে করে নদী ভাঙন, জলজ প্রাণী, নদী ভূ-পরিবেশ ও উদ্ভিদ বিনষ্ট হচ্ছে। এসব অপরাধে আমি থানায় মামলা দায়ের করি। মামলা নং১০ তারিখ ১১/০২/২০২৫ইং।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫ ধারা মোতাবেক ১১ জনের নাম উল্লেখ এবং ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন : থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া

স্মার্ট বাংলাদেশে প্রবেশ করলো রাণীনগরবাসী॥ চলছে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম

বিপুল ভেজাল মসলা জব্দসহ আটক ৪ কারবারি

মানুষের শত্রুতায় প্রান গেল মাছের

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর সভাপতি মিলন ও সাধারন সম্পাদক হাসান 

শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা সরকার : ছাত্র যুব সমাবেশে চরমোনাই পীর

শিশু শ্রম বন্ধের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের মানববন্ধন কর্মসূচী পালন

জয়পুরহাটে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ২

বোদা উপজেলায় এইচএসসি ফলাফলে পাথরাজ সরকারি কলেজ সেরা