বাংলাদেশ সকাল
শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর নদী থেকে শিশু ইলিয়াসের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর মো. ইলিয়াস (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মো. নাজমুল নামের একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের পরিবার জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয় ইলিয়াস। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনরা বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে শুক্রবার গভীর রাতে গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নাজমুল নামের এক মুরগির খামারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কালঘোষা নদীতে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোন যাদুবলে কসবার শামীম কোটিপতি !

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

মিলাদুন্নবী উপলক্ষে হিমচি গ্রাম থেকে বারুইপুর পর্যন্ত বিশাল জৌলুস মিছিল 

কাশিয়ানী থানা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 

মসজিদ থেকে বের হবার পরই গুলি বিএনপি নেতাকে

পীরগঞ্জে অসহায় পরিবারের নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ

মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভাগমনে ঈদগাঁওতে পৃথক পৃথক প্রস্তুতি সভা 

নিসচা চেয়ারম্যানের সঙ্গে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি দীর্ঘ ৯ বছরেও পরিপূর্ণ ভাবে চালু হয়নি