বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজমের খুনের ঘটনায় তদন্তে ভারতের গোয়েন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ

 

মনোয়ার ইমাম: বাংলাদেশের আওয়ামী লীগের নেতা ও ঝিনাইদহ ৪ আসনের এম পি আনোয়ারুল আজম ওরফে আনারের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আক্তারুজ্জামানকে। তিনি আবার বাংলাদেশের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার পৌর পিতা হাবিবুর রহমানের ছোট ভাই বলে জানা গেছে।

গত ৩০শে এপ্রিল এম পি আনোয়ারুল আজম বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় আসেন এবং কলকাতা র নিউটাউন এর কাছে একটি হোটেলে ভাড়া নেন। তিনি নাজিরা খাতুন নামক এক মহিলার সাথে যোগাযোগ মাধ্যম ঘর ভাড়া করে।

জানা যায়, নাজিরা খাতুনের স্বামী সন্দ্বীপ রায় আনোয়ারুল আজম কে ভাড়া দেন। এই শহরের একটি ঘর ভাড়া করতে আক্তারুজ্জামানের সাহায্য নেন।  ১৩মে  রাতে এই ফ্লাটে খুন হয়ে যায় ঝিনাইদহ ৪ আসনের এম পি আনোয়ারুল আজম। এবং তার খুনের ঘটনায় জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে তার বন্ধু আক্তারুজ্জামান কে।

তবে এই ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র সাথে যোগাযোগ করা হয়েছে। আজ দুপুরে ভারতের চার সদস্যর গোয়েন্দা সংস্থার সদস্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা ঢাকার ডিবি ও ডিএমপি হাবিবুর রহমান ও অতিরিক্ত ডিএমপি মহিউদ্দিন এর সাথে যোগাযোগ করবেন। এবং ভারতের গোয়েন্দা সংস্থা ও বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা যৌথ উদ্যোগে এই ঘটনার কিনারা করতে মাঠে নামবেন।

তবে এই খুনের ঘটনায় সাথে আন্তর্জাতিক সোনা পাচার কারীদের সাথে যোগাযোগ রয়েছে কিনা না সেটা খেতিয়ে দেখছেন। তবে এই ঘটনার মূল চক্রী আক্তারুজ্জামান সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত