বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে চালকদের দক্ষতা ওর সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ শ্লোগানে ঝিনাইদহে পেশাজীবী গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব নাজনীন ওয়ারেস।

প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি) মোঃ জিয়াউর রহমান। সেসময় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মোঃ আতিয়ার রহমান, পরিদর্শক (ইঞ্জি) এস এম সবুজ, (ইঞ্জি) তারিক হাসান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোর্শেদ সহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় ৩ শতাধীক পেশাজীবী গাড়ী চালক অংশ গ্রহন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত