বাংলাদেশ সকাল
বুধবার , ৮ মার্চ ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমুরিয়ায় ইঞ্জিন চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

রাশিদুজ্জামান সরদার (ডুমুরিয়া) খুলনা॥ খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে দোলপূজায় রং ছিটাতে গিয়ে নসিমন থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) বছরের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

এলাকাবাসী জানায়, দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অংকুশ মণ্ডলসহ কিছু শিশু ও কিশোর একটি ইঞ্জিনভ্যানে চড়ে রং ছিটাতে ছিটাতে কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাচ্ছিল। এমন সময় অংকুশ ঐ ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত অংকুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ গ্রামের লিটন মণ্ডলের ছেলে। অংকুশের মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদসহ এলাকা বাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক মালিকের মানবিক ও ইতিবাচক সম্পর্কই শিল্প উন্নয়ন সম্ভব, এই উন্নয়নই আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করবে -ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন

প্রতারণার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এ সি পি সোমনাথ ভট্টাচার্য 

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশের দ্বায় স্বীকার করে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বললেন সেনাপ্রধান

ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী ধর্ষণের দায়ে আটক বৃদ্ধ 

দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে সম্বর্ধনা প্রদান

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ০২

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত