বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা- দুলু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবেনা। বিএনপির আন্দোলন এই ভোট চোর সরকার পতনের আন্দোলন। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে কথা বলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও রিজভী আহমেদ সহ বিএনপির ৫শ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে দুলু আরো বলেন, জনগন এই সরকারের পতন দেখতে চায়। সাধারন মানুষ এই সরকারের পতন ঘটাতে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে।

শনিবার নাটোরে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায় শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপর সদস্য সচিব রহিম নেওয়াজ,সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, দুলু পত্নী সাবিনা ইয়াসমিন ছবি, ফরহাদ আলী দেওয়ান শাহিন, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম প্রমুখ।

এর আগে দুলুর নেতৃত্বে দলীয কার্যালয়ের সামনে থেকে এক গণমিছিল বের করা হয়। গণমিছিলটি গুরুত্বপুর্ন এলাকা পরিদর্শন শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।

এদিকে বিএনপির এই মিছিলকে কেন্দ্র করে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৫৫’তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচী ও আলোকসজ্জায় নারায়ণগঞ্জ এগিয়ে

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন

ঝিনাইদহে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ

তালতলীতে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা : আমতলী’র ওপিসি ও বিজেসি’র নিন্দা 

পাইকগাছার মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

মাদকসহ মহিলা লীগ নেত্রী ও সহযোগী গ্রেপ্তার, পালিয়েছেন স্বামী

ময়মনসিংহের বাতিঘর হিসেবে পরিচিত শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ

মুজিব একটি জাতির রূপকার ছবিটি দেখলেন এমপি পুত্র শোভন

ইউএই-তে ১ লক্ষের বেশি নাগরিক বেসরকারী খাতে নিয়োজিত