বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালতলীতে শিক্ষকের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জাহিদুল হক সোহাগ উপজেলার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের তালতলী ব্রডব্যান্ড নেটওয়ার্ক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকদ্বয় হলেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা ও তালতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন।

সাংবাদিকদ্বয় বলেন, তালতলী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে ওয়াইফাই লাইন দুইদিন ধরে বিচ্ছিন্ন করে রেখেছেন প্রধান শিক্ষক সোহাগ। উক্ত শিক্ষক তালতলীতে ব্রডব্যান্ড নেটওয়ার্ক পরিচালনা করেব।ওয়াইফাই লাইন দুই দিন ধরে বন্ধ থাকার ব্যাপারে কথা বলতে তার অফিসে গেলে সোহাগ সাংবাদিকদের দেখে কটুক্তি মূলক কথা বলেন এবং সাংবাদিক শাহাদাৎকে গালাগালি ও ডাক চিৎকার দিয়ে হুমকি ধামকি দেন। এ সময় সাংবাদিক ইউসুফ আলীকেও হেনস্তা করেন। সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

সাংবাদিক ইউসুফ আলী বলেন, সাংবাদিক ইউনিয়নের অফিসে ওয়াইফাই দুই দিন ধরে বন্ধ। এ ব্যাপারে সোহাগের সাথে কথা বলতে গেলেই তিনি সাংবাদিকদের দেখেই উদ্ভট আচরণ করেন। সাংবাদিক শাহাদাৎকে অকথ্য ভাষায় গালাগালি করে মারতে আসেন।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বলেন, সোহাগ (জাসস) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এর উপজেলা সাধারণ সম্পাদক। বড় ভাই শহিদুল হক উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বর্তমান বরগুনা ২ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্র দেবনাথ শম্ভু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তিনি ক্ষমতার দাপট দেখান। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সুদের কারবার করে রাতারাতি টাকার মালিক বনে গেছে।

অভিযুক্ত শিক্ষক জাহিদুল হক সোহাগ বলেন, ওয়াইফাই লাইনের বিল বাকি ছিল এজন্য লাইন কেটে দিয়েছি।

তালতলী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সামনেই পঞ্চায়েত ভোট; শুরু হয়ে গেছে শাসক,বিরোধী উভয় দলের তৎপরতা

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব 

রাজশাহীতে ডাকাতির চেষ্টাকালে জনতার গণধোলাই; আটক ২ 

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে হিন্দু মহাজোটের নেতারা

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দীর্ঘ বছর পর ইসদাইর বাজার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জট খুললো  

দোয়ারাবাজারের ৫ জুয়ারিকে আটক করে কারাদণ্ড ভ্রাম্যমান আদালতের 

রাণীনগরে কৃষকের প্রায় দু’কোটি টাকার ধান নিয়ে ব্যবসায়ীর গা ঢাকা 

সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার এখন সরকারী নিবন্ধিত 

চট্রগ্রামে বাস কাউন্টারে ঘরমুখী মানুষের ভীড় : ভোগান্তি চরমে

ভুরুঙ্গামারীতে শহীদ আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীর উত্তম এর ৫১’তম শাহাদাত বার্ষিকী পালিত