বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশের শান্তি কামনা করে শেষ হলো তিন দিন ব্যাপি শেরপুর জেলা এজতেমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : প্রতি পালকের কাছে মোনাজাতে দেশের শান্তি, মানবতার ক্ষমা, মানুষের হানাহানি, ফিলিস্থানে গনহত্যা বন্ধ ও বিশ্ব ব্যাপি মুসলমানদের সুদৃঢ ভাতৃত্ব ও ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হলো তিন দিন ব্যাপি শেরপুর জেলা তবলীগ জামাতের এজতেমা।

আজ ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুর পাকুড়িয়া শেখহাটি এলাকার রৌহা বিলের বিশাল ময়দানে এই মোনাজাত পরিচালনা করেন কাকরাইল থেকে আগত প্রতিনিধি মুফতি মাওলানা হাফেজ আজি মদ্দিন। হাজার হাজার পুরুষ ও পর্দার আড়ালে অসংখ্য নারী মোনাজাতে শরিক হন। কান্নায় ভেঙ্গে পড়েন উপস্থিত মুসুল্লিগন।

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হয়ে আজ শনিবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে এই এজতেমার শেষ হয়। কনকনে শীতে এই তিন দিন খোলা বিলে মানুষের কষ্ঠ হলেও অস্বস্থি ছিল না। তাছাড়া তবলীগ কমিটির ব্যবস্থাপনাও ছিল দেখার মত।

ব্যবস্থাপনা কমিটির অন্যতম প্রফেসার সারোয়ার জাহান, রফিকুল ইসলাম সাজনু, আবু সাঈদ সুমন, আলমিন জানিয়েছেন, সকলের সহয়োগীতায় আল্লাহর দিনের জন্য এই কর্মসূচি সফল হয়েছে। শীতে কষ্ট হলেও আল্লাহর রাজি খুশির জন্য সকলেই এই তিনটি দিন ইবাদতে মুশগুল ছিলেন।

এজতেমায় মধ্যপ্রাচ্য, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশ থেকে তবলীগ জামাত পন্থিরা আসেন। তিন দিন ব্যাপি এখানে বয়ান করেন দেশীয় ও আন্তজাতিক মুরুব্বিগন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের পক্ষ থেকে নবাগত ওসিকে সংবর্ধনা

স্ত্রীর সাথে খালুর জোর করে অনৈতিক সম্পর্কের জেরে চোখ উপরে ফেলে: স্বীকারোক্তি ঘাতকের

অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা হাতীবান্ধার ঐশি 

বাগমারার ইউপি চেয়ারম্যান ডিএম শাফির জামিন 

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাকন, সম্পাদক জসিম

জগন্নাথপুরে আ: খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অপসারনের দাবীতে মানব বন্ধন 

ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগান

যৌতুকের দাবিতে পুলিশ স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্ত্রী’র

যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা

আমতলীর উন্নয়ন বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত