বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ মার্চ ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলাম সাগরকে (৪৩) আমৃত্যু কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একইসাথে হত্যায় সহযোগিতা জড়িত থাকার অপরাধে বাকি ৪ জনের মধ্যে একজনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং বাকি তিনজনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত মার্জিয়া আক্তার কান্তার স্বামী কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খলিগঞ্জ গ্রামের গনি মিয়ার ছেলে শহীদুল ইসলার সাগর, তার ফুফাতো ভাই একই জেলার রতনপুর গ্রামের মামুন মিয়া, কুয়াকাটা জেলার ছোবাহানের ছেলে হোটেল আল মদিনার মালিক দেলোয়ার হোসেন (৪৪), তার ভাই মোঃ আনোয়ার হোসেন (৩৭) ও আল মদিনা হোটেলের ম্যানেজার পটুয়াখালী জেলার মেহেরপুর গ্রামের মোঃ আমির হোসেন। এদের মধ্যে ঘাতক স্বামী শহীদুল ইসলাম ও তার ফুফাতো ভাই মামুন পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৭ সালের ১৮ আগস্ট নরসিংদীর বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের সোহরাব হোসেন রতনের মেয়ে মার্জিয়া আক্তার কান্তার সঙ্গে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খলিগঞ্জ গ্রামের গনি মিয়ার ছেলে শহীদুল ইসলাম সাগরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামী। এ নিয়ে উভয়ের মধ্যে পারিবারিক বিরোধের সৃষ্টি হলে কান্তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এক মাস পর নিহতের স্বামী শহীদুল কান্তার বাড়িতে গিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে আসেন। সেখান থেকে তাকে নিয়ে কুয়াকাটার আল মদিনা হোটেলে উঠেন। হোটেলে শহীদুলের ফুফাতো ভাই মামুনকে সঙ্গে নিয়ে স্ত্রী কান্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর লাশ পলিথিন দিয়ে পেঁচিয়ে বক্স খাটের নিচে লুকিয়ে রেখে তারা পালিয়ে যায়। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে রুমের বক্সখাটের নিচে মহিলার লাশ দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেল আল মদিনার মালিক সহোদর দুই ভাই দেলোয়ার, আনোয়ার হোসেন ও হোটেল ম্যানেজার আমিরসহ ৩ জন লাশ বস্তাবন্দি করে কুয়াকাটা সাগরে ভাসিয়ে দেন। দীর্ঘদিন মেয়ের খোঁজ না পেয়ে নিহতের বাবা সোহরাব মিয়া মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে মেয়ের খবর জানতে চাইলে তারা জানায় তার মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একপর্যায়ে কান্তার বাবা সোহরাব মিয়ার সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি কান্তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ৫ জনকে আসামি করে নরসিংদীর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য বেলাবো থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। বেলাবো থানা পুলিশ নিহত কান্তার স্বামীকে গ্রেপ্তার করেন এবং আদালতে হত্যার দায় স্বীকার করে সে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক শামীমা পারভিন স্বামী শহিদুলকে আমৃত্যু কারাদণ্ড, তার ফুফাতো ভাই মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পর হোটেল থেকে লাশ গুম করার অভিযোগে হোটেলের মালিক ও ম্যানেজার সহ তিনজনকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।

মামলার বাদী সোহরাব হোসেন রতন বলেন, আদালতের রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি। তারপরও আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি আশা করেছিলাম।

রাস্ট্র পক্ষের আইনজীবী (পিপি) এডভোকেট অলিউল্লাহ বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। মামলার তদন্তকারী কর্মকর্তা বিচক্ষণতার সঙ্গে মামলাটির রহস্য বের করে এনেছেন। দীর্ঘ তদন্ত শেষে আদালতের বিচারক দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এ রায়ে রাস্ট্র পক্ষ খুশি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

দক্ষিণ আমেরিকার ব্রাজিলে যথাযোগ্য মর্যাদায় পালিত হল “ঐতিহাসিক ৭ই মার্চ”

কাশিয়ানীতে নাতিকে বাঁচাতে গিয়ে নানার মৃত্যু

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৬

আমতলীতে জব্দ কৃত নৌকা নিলামে বিক্রয়

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভতে জুতা পরে হিরো আলমের ভিডিও নির্মাণ; ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধারা

অবৈধ প্রবাসীদের সুখবর দিলো আরব আমিরাত

ডাসারে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

সীতাকুন্ড প্রেসক্লাবে প্রতিবন্ধী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ