বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : নরসিংদীর বেলাবতে মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন তিনি।

জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন,‘আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয় সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রাথমিকের শূন্যপদ পূরণের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

৪০ লাখের বেশি সম্পদ থাকলেই বিবরণী বাধ্যতামূলক

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতায়নে সভা

গুরুদাসপুরে শেখ কামালের ৭৪’তম জন্মবার্ষিকী পালিত 

খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামী সাইদুর সহ গ্রেফতার ৩

বেনাপোল আমদানিকৃত পণ্য চুরিকালে ধৃত ২ 

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নি’হত 

ঝিনাইদহে গ্যাস বাবুর ফেলে দেওয়া ফোন উদ্ধার হয়নি: ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

শিবপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?