বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ১২:৪০ পূর্বাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বনপাড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

উদ্বোধনী সেশনে বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রকমের পদক্ষেপ গ্রহন করা হবে। ভোট গ্রহন কর্মকর্তাগণ নির্ভিকভাবে দায়িত্ব পালন করবেন। কেউ প্রভাব বিস্তার করার অপচেস্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উদ্বোধনী সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মারিয়াম খাতুন।

জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আনোয়ারুল হক জানান, প্রশিক্ষণে ইভিএম মেশিনের ব্যবহার, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহন ও গণনা, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষিত ভোট গ্রহনকারী কর্মকর্তাবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বনপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহন করা হবে।

দুইদিনের প্রশিক্ষণে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৩৮ জন পোলিং অফিসার অংশগ্রহন করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে শীতবস্ত্র বিতরণ

চার গ্ৰপে বিভক্ত খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি, নেপথ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

গৌরীপুরে বিএনপি-জামাত এর নৈরাজ্য প্রতিরোধে সোমনাথ সাহা’র নির্দেশে আ.লীগের শান্তি মিছিল  

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন কালীন ভাতা প্রদানের দাবীতে মানববন্ধন

বরগুনা রিপোর্টার্স ইউনিটির পুনর্গঠিত কমিটির সভাপতি মান্নু সম্পাদক শাওন

টঙ্গীতে ট্রেনের প্ল্যাটফর্মের ধাক্কায় দুই পা হারালেন যুবক

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সংবর্ধনা

বাকলিয়ায় পিংকু নির্যাতন মামলার আসামী সেলু আড়ালে গেলেও প্রকাশ্য দাপিয়ে বেড়াচ্ছে সাঙ্গপাঙ্গরা

ঈদগাঁওতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী এখন চট্টগ্রামের আইসিউতে