বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নাটোরে শহীদ মিনারে মানুষের ঢল নামে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের কানাইখালি মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।এ সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, নাটোর প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বাস্থ্য বিভাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ ফুলের ডালা হাতে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এসময় ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ মিনার ফুলে ফুলে ভরে যায়।

পরে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে চার নারী জয়িতা পুরস্কারের ভূষিত

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দুই যুগ পর আবারও চালু হলো রেশম কারখানা

বাংলাদেশের উন্নয়ন ও অস্তিত্ব রক্ষায় শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই : সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রী

বোদা মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত 

আগামীকাল ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

রামগড় ৪৩ বিজিবি পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ 

জাতীয় দিবসে বেসরকারী খাতে ৪ দিনের সাপ্তাহিক ছুটি সংযুক্ত আরব আমিরাতে

পাইকগাছায় জমি দখল ও হুমকি, পাল্টা সংবাদ সম্মেলন  

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমতলী পৌর সভায় ঘটেছে নিরব ভোট বিপ্লব

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন ডাক্তার সিদ্দিকুর রহমান