বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে স্কুলের নিরাপত্তাকর্মীকে হাতুড়িপেটা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোর সদর উপজেলায় করোটা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় আবুল কাসেম (২৪) নামের ঐ প্রতিষ্টানের নিরাপত্তাকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে উপজেলার করোটা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত নিরাপত্তাকর্মীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান,বেশ কিছু দিন ধরে আশপাশের গ্রামের কয়েকজন বখাটে যুবক ওই বিদ্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করতো এবং ছাত্রীদের উত্যক্ত করে আসছিল । বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আবুল কাসেম তাঁদের বিদ্যালয়ের আশেপাশে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ ১০ থেকে ১১ জনের একদল তরুণ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উঠে নিরাপত্তাকর্মী আবুল কাসেমকে হাতুড়ি ও ক্রিকেট খেলার স্টা¤প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় নিরাপত্তাকর্মী আত্মরক্ষার জন্য ডাক চিৎকার দিলেও বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ায় এবং শিক্ষকেরা নামাজে যাওয়ায় তাঁকে কেউ রক্ষা করতে পারেননি। বখাটেরা তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

আবুল কাসেমজানান, বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ওই বখাটেদের মধ্যে তন্ময় নামের একজনের প্রেমের স¤পর্ক আছে। সেই সুবাদে তিনি ও তাঁর কয়েক সহযোগী প্রায়ই বিদ্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করতেন। এ ব্যাপারে নিষেধ করায় তাঁরা রেগে যান। আজ হঠাৎ হাতুড়ি ও স্টা¤প নিয়ে হামলা চালান। হাতুড়িপেটায় তাঁর মাথা ফেটে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন বলেন, এ ব্যাপারে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে তাঁরা আশাবাদী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে দেশীয় আলু চাষে ব্যস্তমুখর সময় পার করছেন নর-নারীরা

কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন 

‘আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নয়; মানুষ হিসেবে বিবেচিত’ : প্রধান উপদেষ্টা

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭’তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিবেন শেখ হাসিনা  

দেবহাটায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজের যোগদান 

পাইকগাছায় স্কুল শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

চাঞ্চল্যকর চম্পা চাকমা’র হত্যার প্রধান মূল হোতা এনাম আটক

বিএনপি’র ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত

রাণীনগরে ইট ভাটা মালিককে ৪০হাজার টাকা জরিমানা