বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত; জেলা প্রশাসকের কৃতজ্ঞত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শারদীয় দুর্গা উৎসবকে শান্তিপূর্ণ সূশৃংখল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ।নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ সহ নারায়ণগঞ্জ জেলার সনাতনী ধর্মাবলম্বীদের জেলার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে মত বিনিময় সভা করেছিলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন।যার ফলশ্রুতিতে জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে জেলার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা বৃন্দরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে শারদীয় দুর্গা উৎসব শান্তি-শৃঙ্খলা ও উৎসবমুখর ও আনন্দ মুখর পরিবেশেসে, জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বলেছেন, এ পূজায় আমরা যে বন্ধন যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি এটিই বাংলাদেশ। আমরা এ ঐতিহ্যকে ধারণ করেছি এটি বিশ্ববাসীকে দেখাতে চাই।

আমাদের বাকি কাজটিও সুন্দরভাবে হবে এটিই কামনা করছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ৪ টায় শহরের পাঁচ নং ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে একথা বলেন তিনি।পরিদর্শনকালে সবাই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ সহ সনাতনী ধর্মাবলম্বীদের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

 

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে টাইম ফ্রেম দেওয়া আছে। আমরাও চাই সাতটার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাক। আমাদের এমন পরিকল্পনা রয়েছে।

যারা প্রতিমা বিসর্জন করবেন তারা যেন নির্দিষ্ট সময়ে আসেন সেজন্য আমরা মণ্ডপ কমিটির নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে পূজা হচ্ছে। আমরা প্রতিটি উপজেলায় মণ্ডপ পরিদর্শন করেছি। আমরা চাই সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে পূজাটা উদযাপন করতে।

তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রতিমাগুলো আসবে। এ বিষয়ে আমাদের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করেছিল ঘাটের জন্য। আজ আপনারা দেখছেন নতুন ঘাটে তারা প্রতিমা বিসর্জন করবে। ঘাটটি এখন অনেক বড় করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাপ-ছেলের নেতৃত্বে চট্টগ্রামে ছাত্র-জনতার উপর দফায় দফায় হামলা; অস্ত্র গেলো কোথায়

নদীভাঙন পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বরে এনসিপি নেতৃবৃন্দ

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইঊএসএ-এর থ্যাংকসগিভিং ডে পালন 

পাথরঘাটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মুনসুর আহমেদ (রহঃ) মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, তিনি জানেনও না 

ডাসারে মুক্তিযোদ্ধাদের সম্মানে তারেক রহমানের সৌজন্যে কম্বল বিতরণ

ঢাকা থেকে পতিতা ভাড়া করে নিয়ে যাওয়া হয় নিরালা গেস্ট হাউসে, টাকার বনিবনা না হওয়ায় হত্যা

কাশিয়ানীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী কমর্শালা

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ওআইসি’কে একসঙ্গে কাজ করা উচিত : প্রধানমন্ত্রী