বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চগড়ের আটোয়ারীতে পরিত্যাক্ত অবস্থায় গ্রেনেড সাদৃশ্য বস্তু! উদ্ধার করলো পুলিশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

 

মোঃ জুয়েল,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সাদৃশ্য একটি বিস্ফোরক বস্তু পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-তোড়িয়া বাজার সড়কের নিতুপাড়া এলাকায় বড় সিঙ্গিয়া নদীর সেতুর নীচে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করা হয়। পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দিলে গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়।

বস্তুটি নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে তোড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নির্মল কুমার দেব জানান, বড় সিঙ্গিয়া সেতুর নীচে মাছ ধরার জন্য পানি সেচার কাজ করছিলেন স্থানীয়রা। এসময় কাঁদা পানি থেকে একটি লোহার একটি বস্তু স্থানীয়দের হাতে উঠে আসে।

পরে গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক মনে করে তারা পুলিশে খবর দেয়। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড সাদৃশ্য ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি গ্রেনেড সদৃশ্য বিস্ফোরক বস্তু। এটি সম্ভবত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল।

বস্তুটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে এটি ধ্বংসের জন্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নিজ দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা 

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় 

পারুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির কমিটি গঠন

নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতি

ডিসির নির্দেশনায় অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান

আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

না’গঞ্জের যানজট নিরসন সেনাবাহিনীর ভূমিকায় নিয়ন্ত্রণ: জনমনে স্বস্তি

ধ র্ষ নে ব্যর্থ হয়ে দু’তলা ছাদ থেকে ফেলে দেয়া হলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে 

তৃতীয় বারের জন্য ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ 

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে চাকুরী দেওয়ার প্রলোভনে দুুুই লক্ষ টাকা আত্মসাৎ