বাংলাদেশ সকাল
শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় জামায়াত ইসলামীর সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আমরা ন্যায় ও ইনছাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি। এ লক্ষে সব ধর্ম-বর্ণ সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের বন্ধন গড়ে তোলা জরুরী। তিনি শনিবার সকালে পৌরসভাস্থ কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় ৫ আগস্টে শেখ হাসিনা’ সরকারের বিদায়ের পর দেশের বিভিন্ন স্থানের মত পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রসঙ্গ উঠলে তিনি বলেন,এ সংকট মুহুর্তে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সাধ্যমত সনাতন ধর্মাবলম্বীদের সহায় সম্পদ রক্ষার চেষ্টা করেন। তবে যে সব দুর্বত্তরা এসব ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নত করে দমন ও আইনের আওতায় আনা হবে বলে তিনি সভায় আশ্বস্ত করেন। তিনি আরোও বলেন,দেশে সকল ধর্ম-বর্নের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। ইসলাম কারোর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না,আর করবেও না। যারা এটা করবে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করার ঘোষনা দেন তিনি।

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আলতাফ হোসেনের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ,খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম ,ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আবুজার গিফারী, উপজেলা জামায়াতের সহসেক্রেটারি বুলবুল আহাম্মেদ, বাইতুলমাল সেক্রেটারি মাওঃ আব্দুল খালেক, পৌর আমীর ডাক্তার আসাদুল হক , সেক্রেটারি মোঃ মিজান রহমান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অধ্যক্ষ আব্দুর রহিম সভায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদসহ মন্দির কমিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রানকৃষ্ণ দাশ, বাবুরাম মন্ডল, মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার,নউত্তম সাধু,সুনিল মন্ডল, দীপক মন্ডল, মনোহর সানা, বি.সরকার, স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ বিধান, কার্তিক দেবনাথ, অখিল মন্ডল, সন্তোষ সরকার, সুরঞ্জন চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, পিযুষ সাধু,বিশ্বনাথ দাশ, প্রজিৎ রায়,কনক চন্দ্র সরকার, প্রমথ নাথ সানা, মিলন রায় চৌধুরী, তিরুনাথ বাছাড়, রামপ্রসাদ সানাসহ অনেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা গোয়েন্দা পুলিশের জালে দুই ‘টাওয়ার প্রতারক’; উদ্ধার প্রায় ৯ লাখ টাকা

শেরপুরে বিলে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকার দেয়া ‘নোট ভার্বাল’ পেয়েছে দিল্লি

নাটোরে আম সংগ্রহের সময় নির্ধারণ

শীতার্তদের মাঝে কাউন্সিলর আলহাজ্ব মো. আনোয়ার ইসলাম শীতবস্ত্র কম্বল বিতরণ

কক্সবাজার ৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে মনোনয়ন নিলেন যারা

জগন্নাথপুরের কালম্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অনুমতিতে খুশি এলাকাবাসী

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মহেশপুর সীমান্ত কেন্দ্রীক গড়ে উঠেছে একাধিক অস্ত্র স্বর্ণ ও মানব পাচারের সিন্ডিকেট