বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে সমকোণ পত্রিকা অফিসে চুরি, থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে সাপ্তাহিক সমকোণ পত্রিকা এবং বাংলাদেশ প্রেসক্লাবের অফিসের তালা ভেঙ্গে চুরি করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজুর রহমান হাফিজ।

বুধবার সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ৩ ঘটিকার মধ্যকার কোন এক সময় শহরের রেলগেট এলাকার খান সুপার মার্কেট এর নিজেস্ব কার্য্যালয় থেকে এ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ এবং সংশ্লিষ্টদের থেকে জানা যায়, ঈশ্বরদী রেলগেট এলাকার খান সুপার মার্কেটে সম্মিলিত ভাবে অফিস ভাড়া নেন ঈশ্বরদীর বহুল প্রচারিত সাপ্তাহিক সমকোণ এবং বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী শাখা। সেই কার্য্যালয়ের প্রধান দরজার হ্যাজবোল ভেঙ্গে সাপ্তাহিক সমকোন পত্রিকার কম্পিউটার মনিটর ধারালো কিছু দিয়ে সংযোগ তার কেটে চুরি করে নিয়েছে বলে জানান অভিযোগ কারী এবং বাংলাদশে প্রেসক্লাব ঈশ্বরদী শাখার সভাপতি মো. হাফিজ।

সাপ্তাহিক সমকোণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় উপ-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম রোহান জানান, বিকেল ৩. ৪৫ মিনিটের দিকে অফিসের সহকারী মো. সোহানুর রহমান সোহান (১৮) আমাকে মোবাইল ফোনে জানান যে , অফিস থেকে আমার কম্পিউটার চুরি হয়েছে। সে সময় আমি তার কাছে অফিসের অন্য জিনিস পত্রের বিষয়ে জানতে চাইলে সে আমাকে অন্য সব কিছুই ঠিক আছে শুধু আমার কম্পিউটারটিই চুরি হয়েছে বলে অবহিত করেন। যদিও তার কিছুক্ষনের মধ্যে চুরির বিষয়টি হাফিজ ভাইও আমাকে নিশ্চিত করে বলেন, আমি অফিসে আসি দুপুর ২টা ৫৫ মিনিটে। তখন অফিসের সামনে এসেই দেখি প্রধান দরজার তালা নিচে পরে আছে এবং দরজা খোলা তারপর ভেতরে গিয়ে দেখি সমকোণের কম্পিউটার মনিটরটি শুধু নেই বাকি সব কিছুই ঠিক আছে।

এ সময় রোহান আরও বলেন, অফিসের সকল কিছুই ঠিকঠাক আছে কেবল আমার পত্রিকার জিনিস চোরে নিয়ে গেল এটা আমি অনেকটাই অবাক হয়েছি । তবে এ বিষয়ে আমি মামলাও করতে পারি বলেও মন্তব্য করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 

সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগে সরাসরি জড়িত ২ ব্যক্তিসহ ৯ জন আটক : ডিবি

বদলগাছীতে শিশু জুঁই ধর্ষন চেষ্টার অভিযোগ; ৬০ হাজার টাকায় ধামাচাপা 

জাগ্র‍ত জালালাবাদের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তৃনমূল নেতা সেলিম খানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরগুনা জেলার সংসদীয় ৩টি আসন পুনঃ বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

বরগুনা তিনটি সংসদীয় আসন পুন:বহালের দাবিতে মানববন্ধন

যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি কলামিস্ট ওসমান এহতেসামের আহ্বান

রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন