বাংলাদেশ সকাল
শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশের সহযোগিতায় মায়ের কোলে শিশু তাইবুর !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকে॥ নড়াইল সদর থানা পুলিশের সহযোগিতায় তাইবুর রহমান নামের ১ বছরের শিশু ফিরল মায়ের কোলে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার মা। পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। তাইবুর রহমান নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ ওবায়দুলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার পিতার কাছে ছিলো। শিশুটির মা কোন উপায় না পেয়ে নড়াইল পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর শরণাপন্ন হয়। পুলিশ সুপার এর নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তত্ত¡াবধানে এসআই (নিঃ) জাহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে উদ্ধার করে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নড়াইল পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় তাইবুর রহমানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

তাইবুর রহমানের মা তাহিয়া খাতুন ছেলেকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বাকরুদ্ধ কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে কন্যা শিশু দিবস পালিত 

গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি আ: গাফফার গ্রেফতার

রাণীশংকৈলে ৫ দিনব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা 

গাজীপুরে প্রতিষ্ঠানের পুরাতন মেশিনারিজ বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ 

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপির সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা  

আর ও একটি মামলা থেকে অব্যাহতি পেলেন সেলিমুজ্জামান সেলিম 

আরব আমিরাত দাঙ্গার দায়ে ৩ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড, ৫৪ জনকে জেল ও নির্বাসন

ঈদগাঁওতে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নাসী খালের উপর ব্রীজ, খুশি এলাকাবাসী 

১৫ দিনের বেতন না দেওয়ায় মার্কটে আগুন দিয়ে সোয়া কোটি টাকার ক্ষতি সাধন 

পাইকগাছায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর আগমণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়