বাংলাদেশ সকাল
সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে -ইউএনও রকিবুল হাসান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ

 

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার : প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় তার জন্যই মূলত এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা ভাগ্যবান এই প্রশিক্ষণটি করতে পারছেন। এই প্রশিক্ষণটি কিন্তু উপজেলার অন্য প্রশিক্ষণ থেকে আলাদা। আপনাদের কাজ করতে যেন সুবিধা হয় এ জন্য আমরা প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি  বাকি ক্লাসগুলো শেষ করে আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার হার-পাওয়ার প্রকল্পের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

এ উপলক্ষে এদিন দুপুরে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক  “হার-পাওয়ার প্রকল্প” এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান বিনামূল্যে ১ টি করে ল্যাপটপ প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওয়ার প্রকল্পে’ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি।

প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে শেখ রাসেল দিবস পালিত

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা’কে মারপিট ও বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

কোটচাঁদপুরে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বমুখী; নাভিশ্বাস ক্রেতাদের 

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতায়নে সভা

ঝিনাইদহের কালীগঞ্জে বাস কাউন্টার ভাংচুর : সাবেক উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ ৮৩ জনের নামে মামলা

আমতলীতে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ঘুষ বানিজ্যের অভিযোগ 

চলমান পরিস্থিতি নিয়ে বিএসএফ-বাংলাদেশের বিবৃতি

ময়মনসিংহে ডিবি পুলিশ অভিযানে মাদক সহ গ্রেফতার ০১

শিবপুরে ইউএনও’র উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত