বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ মার্চ ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম বদলগাছী( নওগাঁ)॥ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন করেছে এমপিওভুক্ত বদলগাছী বেসরকারী কলেজ স্কুল মাদ্রাসা শিক্ষক সমিতি বদলগাছী শাখা।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় জেলার বদলগাছী উপজেলা গেইট সংলগ্ন মেইন রোডে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির বদলগাছী কলেজ স্কুল মাদ্রাসা শাখার সভাপতি মো শহিদুল ইসলাম।

মির্জাপুর কে সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো নজিবর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করে।

মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে বদলগাছী লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো নাজমুল হক,দাউদপুর মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আওয়াল, মাদ্রাসার সহকারী শিক্ষক মো শরিফুল ইসলাম ,গাবনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ , ভাতসাইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, গোড়শাহী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক মো মেহেদী হাসান,এবং মাহবুবর রহমান বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, আমাদের যে বেতন তাতে দিন চারশো টাকা পরে, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারী বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। একই দেশে এতো পার্থক্য মেনে নেওয়া সম্ভব নয়।এটি কি স্বাধীনতার স্বাদ। যদি সরকার দ্রুত আমাদের দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসা: আলপনা ইয়াসমিন এর নিকট একটি স্বারকলিপি প্রদান করেন বদলগাছী বেসরকারী কলেজ স্কুল মাদ্রাসা শিক্ষক সমিতি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

যশোরে গাঁজাসহ আটক ৩, জরিমানা ও মামলা দায়ের

নাটোরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান: দুই লাখ টাকা জরিমানা 

সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে : পররাষ্ট্রমন্ত্রীকে স্টেফানো সানিনো 

তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই: আব্দুল কুদ্দুস এমপি 

আমতলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

রামগড়ে বিজিবি মহাপরিচালকের সীমান্ত পরিদর্শন ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

রায়পুরায় ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর যোগদান

বদলগাছীতে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গরুর শেড নির্মাণ