বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে আমন বীজতলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনায় রাতভর ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছেন। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে শহরের দোকানপাট তুলনামূলকভাবে কম খোলা দেখা গেছে।

পায়রা নদী বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদীবন্দর কর্তৃপক্ষ মাছ ধরার ট্রলারগুলোকে নদীর তীরবর্তী স্থানে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান বৃষ্টিপাত ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে । বিশেষ করে সদ্য রোপণ করা আমন ধানের চারা পানির নিচে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, এভাবে টানা বৃস্টি হতে থাকলে আমন ধানের চারা সহ চলতি মাসেই কৃষকের ঘরে উঠবে বি আর ১১,২৮ ও আউশধান সেগুলোও পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাব্না দেখা দিয়েছে।

নদী-নালা ও খাল-বিলের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলার কিছু কিছু স্থানে মাছের ঘের সমপরিমাণ পানি জমে গেছে বলে জানা গেছে। এই বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির বিরাট সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বরিশাল কার্যালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা না থাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ভারী বর্ষণের প্রভাবে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষকের আমন ফসলের বীজতলা পানিতে তলিয়ে গেছে। তাই আগাম আমন ফসল পাওয়ার সম্ভাবনা খুবই কম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

মানবিক চিকিৎসক নুরুজ্জামান আহমেদের ফ্রী চিকিৎসা সেবা ও  ঔষধ বিতরণ

জয়পুরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালন

কাশিয়ানীতে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফটের বিতরণ 

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান; বিএনপির আনন্দ মিছিল

ঘুষ দিয়ে চাকরি না পেয়ে নিয়োগ বোর্ডের সদস্যর বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালি

নাটোরের সাবেক এমপি শিমুল সহ ৬২ জনের নামে হত্যা মামলা 

ভারতের জাতীয় কংগ্রেসের নতুন লোকসভার ইস্তেহার ‘ন্যায় পথ’ প্রকাশ