বাংলাদেশ সকাল
শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: বাগমারার হামিরকুৎসা তে বাঁশের বেড়া নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৫নং হামিরকুৎসা (আলোকনগর)গ্রামের সাইদুর রহমানের বাড়ি থেকে বের হওয়ার গেটের সামনে বাঁশের বেড়া দিয়েছে প্রভাবশালী শওকত সোনাল ও তার ভাই শাহজাহান সোনাল। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। ফলে পাশের সরু পথ দিয়ে কোনোরকম চলাচল করছে ওই পরিবার।

সরেজমিনে দেখা গেছে, পরিবারটি বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে দুটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিন গেটের সামনে শওকত সোনাল ও তার ভাই শাহজাহান এবং বাড়ির পূর্ব পাশের গেট তৈয়ব আলী ফোজদার বাঁশের বেড়া নির্মান করে বন্ধ করে দিয়েছেন। উত্তর ও দক্ষিন পাশে অন্য প্রতিবেশিদের বাড়ি থাকায় যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। গতকাল বুধবার প্রতিবেশি শওকত সোনাল, শাহজাহান সোনাল স্থানীয় আক্কাস আলী,শহিদুল,নুরুল সহ কয়েক জন শাবল ও লাঠি হাতে এসে আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’

অবরুদ্ধ পরিবারের সাইদুর রহমানের স্ত্রী বলেন, আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা নিঃসন্তান বলে কি বিচার পাবো না?

এ বিষয়ে শওকত সোনারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, জমিটা আমার ক্রয়কৃত তাই বেড়া দিয়ে জমির দখল নিয়েছি।

হামিরকুৎসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘পরিবারটির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। যদিও তারা লিখিত কোন অভিযোগ করেনি।মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিমাংসা করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে : এফবিজেও

ঝিনাইদহে গ্যাস বাবুর ফেলে দেওয়া ফোন উদ্ধার হয়নি: ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

ঈশ্বরদীতে জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন, এক পক্ষের সংবাদ সম্মেলন 

বিনা নোটিশে আদিবাসী উচ্ছেদ; খোলা আকাশে মানবেতর জীবন যাপন 

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে রাস্তা অবরোধ 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বুড়ি তিস্তা নদী পুনঃ খননের উদ্বোধন

শেরপুরে রাস্তার পাশে ধানক্ষেতে মিললো অটোচালকের মরদেহ  

দেবহাটায় কৃষি প্রযুক্তি মেলা-২৪ উদ্বোধন