বাংলাদেশ সকাল
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

আবু সুফিয়ায়ান পারভেজ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিদেব যুব সমাজ কল‍্যান সমিতির চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন চেয়ারম্যান ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ।

আরও উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি, মোঃ কামরুল হোসেন, চেয়ারম্যান, তিলাই ইউনিয়ন পরিষদ, মোঃ মাহমুদুল হাসান,প্রজেক্ট কো-অর্ডিনেটর,সিএনবি প্রকল্প, মোঃ ইলিয়াস আলী, টেকনিক্যাল অফিসার, ইয়ুথ লীড সিএনবি প্রকল্প প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার করে , ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে উপজেলা থেকে বাল্যবিবাহ কমিয়ে আনা সম্ভব বলে তিনি জানান । বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন; এটা একা বন্ধ করা কারো পক্ষে সম্ভব না। পুলিশ , ঈমাম, শিক্ষক, পুরোহিত, কাজীসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ আমাদের যুব সংগঠন কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধিগন, ঘটক, কাজী, ইমাম, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় ইয়ুথ ফুটবল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশের সভাপতি নয়ন, সম্পাদক মামুন

বোররচরে জয়নব হত্যাকান্ডে থানা পুলিশে অভিযানে গ্রেফতার সাত

পিতাকে সিঙ্গাপুরের উদ্দ্যেশে এগিয়ে দিয়ে পুত্র পরপারে

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কালিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলন; মেশিন ও বালু জব্দ 

তালতলীতে বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা ছগিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জিপি’র নেটওয়ার্ক বিপর্যয়ে ট্রেন দূর্ঘটনা

ফার্মেসীর সেলসম্যান যখন বিশেষজ্ঞ চিকিৎসক

বাকৃবিতে কৃষিবিদ দিবস ২০২৩ পালিত

গাংনীতে হেরােইনসহ ছাত্রলীগ নেতা লিমন আটক