বাংলাদেশ সকাল
সোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে বাজি ধরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম॥ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে বর যাত্রীর সাথে বাজি ধরে নদী সাঁতরে পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, পাইকেরছড়া ১নং ওয়ার্ড মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দুর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতের পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকে আজ সোমবার সকাল থেকে এখন পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খোঁজে বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায় নাই।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস এর ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউজিল্যান্ডে উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষ ১৪৩১

মেহেরপুরে আলোচিত হোটেল আটলান্টিকা কাণ্ডের অন্যতম আসামি বেতার শাহজাহান আটক 

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু শামা মিয়ার দাফন সম্পন্ন

কোটচাঁদপুর পৌর ও উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, মানা হচ্ছে না নিয়ম-নীতি

পাথরঘাটায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু : বাবার অভিযোগ মারা হয়েছে

নাটোরে বিএনপি কর্মীদের পিকেটিং

আর কতটা অসহায় হলে আশ্রয়ন প্রকল্পের ঘর পাবেন হাসিনা 

চন্দন কুমার পালের জামিনকে ঘিরে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পিপি মান্নান 

তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই: আব্দুল কুদ্দুস এমপি 

পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি বুলু, সম্পাদক জাকির