বাংলাদেশ সকাল
রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সচেতনতা তৈরী আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়ন পরিষদের অগ্র যাত্রা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী আলোচনা সভা। মাদকের বিরুদ্ধে রূখে দাঁড়ান দেশের যুব সমাজ কে বাঁচান এই প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ইউনিয়নে ৮ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়। আরও বক্তব্য রাখেন অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি রুকনুজ্জামান ও ৮ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

প্রতিষ্ঠান গুলো হচ্ছে – থানাঘাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, পাথরডুবী উচ্চ বিদ্যালয়, পাথরডুবী দাখিল মাদ্রাসা, পাথরডুবী বালিকা উচ্চ বিদ্যালয়, মইদাম মহাবিদ্যালয়, বাঁশজানী উচ্চ বিদ্যালয়, মইদাম দাখিল মাদ্রাসা ও মইদাম উচ্চ বিদ্যালয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন রুকনুজ্জামান। প্রোগ্রামে বক্তাগণ মাদক দ্রব্যের কুফল, এর প্রতিকার ও যুব সমাজ কে মাদকের হাত থেকে রক্ষায় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয় সামনে রেখে আলোচনা করেন।

এছাড়া মাদক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে বিদালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়৷ এছাড়াও ইউনিয়নের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভাটি দুপুর ২.৩০ থেকে বিকাল ৫.০০ টি পর্যন্ত থানাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন অগ্রযাত্রা ফাউন্ডেশন সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে নকলায় ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার

বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গোপসাগরে লঘুচাপ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ময়মনসিংহে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক হকি প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত 

দিনাজপুর বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নি’হত ২

আত্রাই পাঁচুপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং প্রাণী সম্পদ দপ্তরের সচেতনতা বৃদ্ধিতে সভা

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

মাধবপুরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি! ছাতিয়াইনের ‘মাটিখেকো’ সাহেদ আলীকে রুখবে কে?

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে ডিসি