বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মসিকে নৌকাকৃতি আধুনিক এলইডি বাতি উদ্বোধন করলেন মেয়র টিটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

০৮ জানুয়ারি রবিবার সন্ধ্যা ০৬ টায় ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তরপাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে৷ এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে। তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুবকর সিদ্দিকী সাগর, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাক চাপায় কিশোর নিহত

চট্টগ্রাম-কক্সবাজারের সড়ক পথে টেকবাঁক : মহাসড়ক প্রশস্তকরণের দাবী

ইতালিতে তরিনো শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইটি প্যানেল নির্বাচিত 

যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ডাসারে বিল্ডিং ঘর নিমার্নে চাঁদা না দেয়ায় হামলা, লুটপাটের ঘটনায় মামলা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

নওগাঁ জেলা পযার্য়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট’২৩ এর ফাইনাল অনুষ্ঠিত

ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি ও জিরা সহ আটক-২