বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে নারীর শ্লীতাহানির অভিযোগ ভন্ড কবিরাজ ওয়াসিমের বিরুদ্ধে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উঠেছে ওয়াসিম নামের এক ভন্ড কবিরাজের বিরুদ্ধে। তার বাড়ি মুজিবনগর উপজেলার তারা নগর জপুর হলেও সে দ্বিতীয় বিয়ে করে মেহেরপুর শহরের মল্লিকপাড়া ভাড়া বাসায় থাকে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ১২ টার দিকে।

অভিযোগ সূত্রে জানা গেছে শ্লীলতাহানির চেষ্টার শিকার ওই নারির শরিরে বিভিন্ন সময় জ্বালা পোড়া করে। লোক মাধ্যমে জানতে পারে ওয়াসিম নামের এক কবিরাজ নাকি সব রোগের চিকিৎসা করতে পারে। সেই বিশ্বাসে ওই নারী তার খালা, খালাতো ভাই এবং তার এক মামাতো বোনকে সাথে নিয়ে কথিত কবিরাজ ওয়াসিমের কাছে চিকিৎসা করাতে তার দোকানে আসেন। সে মল্লিকপাড়া বালিকা বিদ্যালয়ের পাশে নাফিজ এন্টার প্রাইজের মালিক। ওই নাারী ভন্ড কবিরাজ ওয়াসিমকে চিকিৎসা বাবদ ২৩শত টাকা প্রদান করলে চিকিৎসার নামে কথিত কবিরাজ ওয়াসিম শুরু করে অপচিকিৎসা।

কথিত ওয়াসিম কবিরাজ তখন ওই নারীকে তার পাশে বসিয়ে বোরখা খুলতে বলে এবং ওই নারীর জামা উপরে উঠিয়ে তলপেট বের করতে বললেই ওই নারী পেট বের করতে অস্বীকার করলে কথিত কবিরাজ জোর করে তার শ্লীতাহানি এবং পরনের কাপড় খুলার চেষ্টা করে। এবং চিকিৎসার নামে ধস্তাধস্তি শুরু করেন।

এক পর্যায়ে ওই নারি জোরে চিৎকার করলে তার সাথে থাকা লোকজন তার উপর মারমুখি হলে ভন্ড কবিরাজ ওয়াসিম তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

আর এক জন ভুক্তভোগী মহিত বলেন, কথিত কবিরাজ ওয়াসিম সাধারণত নারিদের চিকিৎসা বেশি করেন। সে এসব ভন্ডামি করে চিকিৎসার নামে সাধারন মানুষের কাছ লক্ষ লক্ষ টাকা হতিয়ে নেয়। সে আমার কাছ থেকেও কবিরাজির কথা বলে ২৫০০ টাকা নিয়ে কোন কাজ করেনি। তিনি আরও অভিযোগ করেন,  কথিত কবিরাজ ওয়াসিম এর আগে একাধিক নারীর শ্লীতাহানির চেষ্টা করেছেন। ওয়াসিম কবিরাজির নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে জিরো থেকে হিরো হয়েছে। শুধু তাই নয় কবিরাজির নাম করে মহিলাদের ও অসহায় যুবতী মেয়েদেরকে তার দোকানে রেখে অনৈতিক কাজ করেও বলে অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এই বিষয়ে জানতে মেহেরপুর হোটেল বাজার কিমিটির সদস্য রাশেদুজ্জামান (রাসেদ) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সে আমাদের বাজার কমিটির কেউ না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ বিআরটিএ’র রোড শো অনুষ্ঠিত হয়

নলতায় যুবককে গলাকেটে হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

বিদায়ী জানুয়ারীতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা: নিহত ৫৮৫, আহত ৮৯৯

দীর্ঘদিন পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার

ডিমলায় পুলিশের অভিযানে গাজাঁ সহ গ্রেফতার ২

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’র নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণ ০৯ ডিসেম্বর

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দায়িত্ববোধের উপর জোর: অবৈধ ব্রিজ ভাঙা, খালে মাছ চাষের নির্দেশ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ

রক্তমাখা মুখমন্ডলে আঘাতের চিহ্ন; যশোরে দেড় বছরের শিশু আয়েশার রহস্যজনক মৃত্যু, সৎ মা-বাবা গ্রেফতার