বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ডাকাতের প্রস্তুতি কালে ৯ জন আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : যশোর সদর উপজেলায় একটি দোকানে ‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার সময় দেশি অস্ত্রসহ নয় তরুণকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার সকালে শহরের রেলওয়ে স্টেশন এলাকার রায়পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান যশোর গোয়েন্দা পুলিশের ওসি রূপন কুমার সরকার।

আটকরা হলেন- শহরের বারান্দি নাথপাড়ার কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার অয়ন (১৯), বারান্দিপাড়া কদমতলার মুন্না ইসলাম সাগর (২১) ও আমিন, মুড়ুলি জোড়া মন্দির এলাকার হাসিবুর রহমান রাতুল (১৯), রায়পাড়া গোলামপট্টির রাফিদুল ইসলাম রোহান (১৯), নয়ন শেখ (১৯) ও রিফাতুল ইসলাম নিভা (১৯)।

ওসি রূপন সরকার বলেন, গোপন খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুকুরের দক্ষিণ পাশে একটি দোকানের পেছনে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বার্মিজ টিপ চাকু, একটি চাপট, একটি রাম দা, একটি শাবল ও একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয় বলে জানান তিনি।

তারা এলাকায় ডাকাতির উদ্দেশে সেখানে জড়ো হয়েছিলেন বলে ভাষ্য পুলিশের।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা করেছেন।

 

আটকরা ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি রূপন সরকার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মবার্ষিকী উপলক্ষে হুদা মেলা

সাউথ এশিয়া বিজনেস এন্ড লডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন সীতাকুণ্ডের আরমান সিদ্দিকী

সীমান্ত দিয়ে পাচারকালে ৬টি ভারতীয় গরু জব্দ

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম

নাটোরে বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন

গঙ্গাচড়ায় “উপজেলা মডেল প্রেসক্লাবে”র আহবায়ক কমিটি গঠন

ইউএইতে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স প্রদানকারীদের বিভিন্ন ক্যাটাগরীতে “রেমিটেন্স অ্যাওয়ার্ড” প্রদান 

২ বছরের শিশু ও দুগ্ধ শিশুসহ মাকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে মাঠে ঈদগাঁওবাসী

তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ভূরুঙ্গামারীতে গরু বোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ীর মৃত্যু