বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাটিয়া মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

 

বিজয় মাহমুদ, নিজস্ব প্রতিবেদক :

খাটিয়া মিছিল করেছে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বৈছাআ।

১২ ফেব্রুয়ারি, বুধবার রাতে খাটিয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে স্লোগান দেয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা হামলার শিকার হয়েছে ।

আন্দোলনকারীরা জানান, এই হত্যার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন তারা। এছাড়া দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ও ন্যায়বিচারের নিশ্চয়তার দাবিও উঠে এসেছে খাটিয়া মিছিল থেকে।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহবায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, যুগ্ন আহবায়ক বিএম আকাশ, নাগরিক কমিটির সদস্য সোয়াইব হোসেন, সিহাব, নুরুজ্জামানসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ 

শার্শায় উলাশী ইউনিয়নে চলছে মিলন বাহিনীর তান্ডব

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে নব নির্মিত রেল স্টেশনটি চালু করণের দাবী 

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের

গণশুনানিতে মানবিক ডিসি জাহিদুল ইসলাম এর কাছে কষ্ট নিয়ে এসে স্বস্তি নিয়ে ফিরলেন মানুষ

সিলেট প্রদেশ প্রতিষ্ঠার দাবী অযৌক্তিক মনে করেন জনগন 

বেনাপোল কাস্টমসে ১০ মাসে ৬৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

শ্বশুরবাড়ির পারিবারিক দ্বন্দ্বে জামাইয়ের আত্মহ’ ত্যা

ডুমুরিয়ায় মায়ের ওপর অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !