জি এম মাসুদ রানা, রিপোর্টার :
যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ছিনতাইয়ের চেষ্টাকালে বার্মিজ চাকুসহ এক যুবককে আটক ধৃত হয়েছে। ২৯ শে মার্চ শনিবার দুপুর ১৪:৪৫ টার সময় বাস টার্মিনালের রূপসা-গড়াই পরিবহন কাউন্টারের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে সিয়াম (১৯), পিতা- মোহাম্মদ আলম, সাং- শংকরপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে একটি বার্মিজ (সেভেন গিয়ার যুক্ত) চাকুসহ স্থানীয় লোকজন আটক করে।
জানা যায়, অদ্য ১৪:৪৫ ঘটিকায় যশোর শহরস্থ শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের রূপসা-গড়াই পরিবহন কাউন্টারের সামনে বর্ণিত সিয়াম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো। এ সময় গড়াই পরিবহনের এক যাত্রীকে বার্মিজ সেভেন গিয়ার চাকু দ্বারা ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় লোকজন তাকে আটক উক্ত চাকুসহ আটক করে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে।
উল্লেখ্য যে, আটক সিয়াম এর স্থায়ী ঠিকানা বরিশাল জেলায়। সে তার পরিবারের সাথে যশোর শহরস্থ শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে জনৈক শহিদুলের বাসায় ভাড়া থাকেন। স্থানীয় এলাকায় সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত মর্মে স্থানীয় সূত্রে জানা যায়। তবে তার বিরুদ্ধে মামলা থাকা সম্পর্কিত কোন তথ্য স্থানীয় অনুসন্ধানে জানা যায়নি।



















