বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ জুন ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যৌতুকের বলি পায়েলের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শাহাদাত হোসেন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানুষের মনমানসিকতার পরিবর্তন না হওয়ার কারণে নারীসমাজ আজ বিভিন্নভাবে নিগৃহিত হচ্ছে। সমাজে নারীরা যৌতুকের কারণে সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হচ্ছে।যৌতুক একটি সামাজিক ক্যান্সার। এর বিষক্রিয়ায় আমাদের গোটা সমাজ আক্রান্ত। অসংখ্য নারীর সুখের সংসার ভেঙে যাচ্ছে যৌতুকের অভিশাপে। বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক দেয়া এবং যৌতুক নেয়া দুটোই অপরাধ? যৌতুকের কারণে অনেক নারীকেই হত্যার শিকার হতে হচ্ছে। কিন্তু বাস্তবে প্রতিনিয়তই যৌতুকের বলি হচ্ছেন নারীরা। পায়েল আকতার সুমাইয়াও এই অভিশপ্ত যৌতুকের বলি। তাই গৃহবধূ পায়েলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে পায়েলের পরিবারকে আইনগত সহায়তা দিয়ে যাবো।

তিনি মঙ্গলবার (২৭ জুন) বিকালে গত শুক্রবার সিআরবিতে যৌতুকের জন্য শশুর বাড়ীতে নির্মম ভাবে নিহত হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার পায়েলের লালখান বাজার পশ্চিম বাগঘোনাস্থ বাসভবনে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকারের সময়ে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন। বিচারহীনতার কারণে সামাজিক অনাচার বেড়ে গেছে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক এই ঘটনাগুলো ঘটছে। দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলম, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ, মহানগর মহিলাদলের সহ সভাপতি মারিয়া সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবদুল আহাদ রিপন, বিএনপি নেতা মফিজুর রহমান ভূইয়া, সৈয়দ ওমর ফারুক, নারী ও শিশু অধিকার ফোরামের এ্যাড. আয়েশা আক্তার সানজি, মাঈনউদ্দিন খান রাজিব, শফিকুল ইসলাম শফি, নুরুল ইসলাম রাজন, বাহার মিয়া, মো. হারুন, সাজু ইসমাইল, মোক্তার হোসেন, সাজ্জাদ হোসেন, আবদুল শুক্কুর, আবুল কালাম আবু, জামাল হোসেন, জাকির হোসেন নিপু, সালাউদ্দিন, শাওন হোসেন, আবু নাঈম বাবু, আল আমিন হোসেন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেরসিক এলাকাবাসীর হাতেনাতে ধরা পড়ল পরকীয়া প্রেমে লিপ্ত যুগল

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান

তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ নেই: আব্দুল কুদ্দুস এমপি 

ঘর মালিকের বউ গেল রাজমিস্ত্রীর ঘরে আর রাজমিস্ত্রীর বউ আসলো ঘর মালিকের ঘরে

দেশের সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়কে সর্বাধিক সুবিধা সম্মিলিত ভবনে রূপান্তরিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মহিপুরে বেপরোয়া এমদাদ বাহিনীর তান্ডবের শেষ কোথায়! প্রশাসন নীরব দর্শক

দেবহাটায় ফেয়ার মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

ভুরুঙ্গামারীতে ইয়াবা সহ এক যুবক আটক 

ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

যশোরের উঠতি কিশোর গ্যাং লিডার জুম্মান খুন