বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রংপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

 

রতন বাবু, স্টাফ রিপোর্টার: রংপুর সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলীর বিরুদ্ধে স্বার্থন্বেষী মহলের মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করার অভিযোগে, সাধারণ খামারিরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৬-মে) সকাল ১১ টায় রংপুর সদর উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় রংপুর সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশত সাধারণ খামারি উপস্থিত হয়ে ডাঃ মোঃ রহমত আলীর পক্ষে মানববন্ধনে অংশ নিয়ে মিথ্যা অপবাদের প্রতিবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিদের দাবি-ডাঃ মোঃ রহমত আলী, রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে গতবছরের ১২ মার্চ যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সততার সঙ্গে দায়িত্ব এবং কর্তব্য পালন করে আসছেন। খামারিদের বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা এবং সার্বিক সহযোগিতা করে আসছেন। তার সার্বিক সহযোগিতায় উপজেলা সদর জুড়ে ছোটবড় দুগ্ধ খামারি, পোলট্রি খামারি,এলডিডিপি প্রকল্পের আওতাধীন পিজি গ্রুপের সাধারণ সদস্যদের বিভিন্ন ধরনের পশু পালন এবং হাতেকলমে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদাণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন- এলডিডিপির আওতাধীন পিজি গ্রুপের তত্ত্বাবধানে রংপুর ডেইরী ফার্মার্স এসোসিয়েশনে সাধারণ খামারিরা অন্তর্ভুক্ত থাকলেও তাদের বরাদ্দ বিভিন্ন সময়ে লুটপাট করা হয়। কিন্তু ডাঃ মোঃ রহমত আলী, রংপুর সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে, সাধারণ খামারিদের সঙ্গে কথা বলে খামার পরিদর্শন করে তাদের সরকারি সহযোগিতা করতেন। এতে উপকৃত হন সাধারণ খামারি সহ প্রান্তিক খামারিরা।

সাধারণ খামারিদের মাথা ভাঙিয়ে রংপুর ডেইরী ফার্মার্সএসোসিয়েশন (আরডিএফএ) সভাপতি মোঃ লতিফুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক, মোঃ আসিফ বরাদ্দের টাকা অনিয়ম করে আত্মসাৎ করতেন। খামারি মনছুর রহমান বলেন, ডাঃ মোঃ রহমত আলী, দায়িত্ব গ্রহণ করার পর থেকে কতিপয় কিছু ব্যক্তির স্বার্থের ব্যাঘাত ঘটে। এতে করে ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন স্বার্থন্বেষী মহল। তারা একটি পক্ষকে উস্কে দিয়ে বুধবার (১৫-মে) ডাঃ মোঃ রহমত আলীর বিরুদ্ধে সদর উপজেলাধীন সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন। যাহা সম্পূর্ণ মিথ্য,বানোয়াট এবং ভিত্তিহীন। খামারি উৎপল কুমার বলেন, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রকল্পের টাকা সহ তাদের খাওয়া এবং সম্মানি ভাতা না দেওয়ার অভিযোগ সত্য নয়,বরং প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, সকল খামারিদের সমানভাবে দেখতেন। আব্দুল মালেক বলেন, প্রকল্পের অর্থ বা খামারিদের জন্য আনুষাঙ্গিক কেনাকাটায় যাঁরা নয় ছয় করতেন, তারা সেটা করতে না পারায় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী বলেন, কারো কারো স্বার্থে আঘাত লাগায় আমার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, যাহার কোনো ভিত্তি নেই। অনেকে ব্যক্তিগত সুবিধা না পেয়ে এধরণের অপপ্রচার চালাচ্ছেন। তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

দায়িত্ব নিয়েই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

পারিবারিক শিক্ষা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারি

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

এড. শামীম আহমদকে সা. সম্পাদক দেখতে চায় উত্তর সুরমা তৃণমূল আ.লীগ

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইমরানের বিরুদ্ধে মামলা ও বাড়ী ভাঙচুরের অভিযোগ