বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো: রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. তৈয়ব আলী মুকুল, সদস্য (মুক্তিযোদ্ধা বিষয়ক), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি; ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল, সদস্য (সাংগঠনিক), রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম ও যুগ্ম আহ্বায়ক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী জেলা; এবং সদস্য সচিব আরাফাত রহমান কোকো, ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর।

সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মো. আলিম উদ্দিন রবিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. রাহাত কামাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী দিনগুলোতে দেশ ও জাতিকে বিনির্মাণে ইঞ্জিনিয়ারদের একত্রিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জি. অনুপ কুমার সাহা, ইঞ্জি. কুদরাত ই খোদা, ইঞ্জি. শামিম, ইঞ্জি. টুটুল, ইঞ্জি. আশরাফুল ইসলাম শিশির, ইঞ্জি. সজিবসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কলকাতার এস টি এফের জালে ধরা পড়েছে আন্ত:রাজ্য অস্ত্র ব্যাবসায়ী

আটোয়ারীতে উন্মুক্ত বাজেট ঘোষণা

কর অঞ্চল রাজশাহীতে অনলাইনে রিটার্ন দাখিল এক লক্ষ ছাড়িয়েছে

রাজশাহীতে যুবলীগ নেতার সহযোগীতায় জমি জালিয়াতির অভিযোগ

পবিত্র রমজানে সুস্থতা ও কিছু মাসয়ালা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইবিএমসি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

ভাষা শহীদদের প্রতি সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

রাণীশংকৈলে অজ্ঞান পার্টির স্প্রে মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের চারজন অচেতন 

শীতকালে অপরাধ ঠেকাতে গ্রাম পুলিশদের সাথে ওসি শাহ কামাল এর মতবিনিময়

বগুড়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে শনিবার থেকে শহরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা