বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ইজিপিপি কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ৫:২২ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) উদ্বোধন করা হয়েছে। শনিবার সদর ইউনিয়নের পূর্ববালুভরা গ্রামে ২০২২-২০২৩ অর্থবছরের এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, স্থানীয় মেম্বার গোলাম মোস্তফা,সাইফুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার মানবিক এক সরকার।

দেশের কোন মানুষ যেন বেকার বসে না থাকে তার জন্য ছোট ছোট প্রকল্প হাতে নিয়েছে। এই সব ছোট ছোট প্রকল্পের মাধ্যমে বেকার মানুষরা বছরের অধিকাংশ সময়ই কাজের মধ্যে থাকতে পারছেন এবং বেকারত্বের হার কমার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নও সাধিত হচ্ছে। তবে এই প্রকল্পগুলো সঠিক সময়ে ও নিয়মের মধ্যে যেন শেষ হয় তার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। তবেই সরকারের লক্ষ্য উদ্দেশ্য শতভাগ সফল হবে এবং স্থানীয়রা শতভাগ সুফল ভোগ করতে পারবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

মাকসুদ-মাসুদ প্যানেলের শপথ গ্রহণ; ভাঙলো চট্টগ্রাম সমিতি

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

গৌরীপুরে আ.লীগের উদ্যোগে প্রয়াত মাহবুবুল হক শাকিল এর মৃত্যুবার্ষিকী পালন

যশোরে আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টারের উদ্যোগে দাওয়াতি মজলিস ও কর্মশালা হতে চলেছে

মহানগর ও জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, গঙ্গাচড়ায় আনন্দ মিছিল 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট এর নবগঠিত কমিটি ঘোষণা 

তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনকালে আটক ৮

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল 

নওগাঁয় প্রশিকার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত