বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে দুইদিনে জামায়াত-বিএনপির নেতাসহ ১২ জন গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থক এবং তাঁতীদল নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে কাশিমপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ওরফে বাবু (৫০), খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের মৃত বাহার আলী মোল্লার ছেলে বিএনপি সমর্থক ইজ্জাবর মোল্লা (৬০), দুর্গাপুর শেখপাড়া গ্রামের মৃত শেখ ময়েন উদ্দীনের ছেলে বিএনপি সমর্থক কিরণ (৩৮) ও চকাদিন গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে উপজেলা তাঁতীদলের সভাপতি সাইফুল ইসলাম (৩৮)।

এর আগে শনিবার রাতে নাশকতা পরিকল্পনা করার একটি মামলায় গোনা ইউনিয়ন জামায়াতের আমিরসহ জামায়াতের দুইজন এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা-মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের একটি মামলায় বিএনপি নেতা-সমর্থকসহ বিএনপির ৬ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সেলিম রেজা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

মেহেরপুরে মেসার্স আদি বম্বে ব্রেড এন্ড সুইটস কারখানায় অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা

শার্শায় উলাশী ইউনিয়নে চলছে মিলন বাহিনীর তান্ডব

শেরপুরে মিথ্যা সংবাদ প্রকাশ ও জোড় পূর্বক স্বীকারোক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মামলা তুলে না নিলে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

কমল জ্বালানি তেলের দাম; আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

যুক্তরাষ্ট্র আ.লীগের কার্য্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত   

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে মিলল ফেনসিডিল; আটক গাড়ি চালক

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার