বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৫, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুম মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও অন্যান্য প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: ফারজানা হক, মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা, সাংবাদিক শহিদুল ইসলাম, আব্দুর রউফ রিপন, সুকুমল কুমার, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, রাণীনগর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার বানু প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও উম্মে তাবাসসুম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর রেখে যাওয়া লাল-সবুজের এই বাংলাদেশ আমাদের সকলের। পুরো দেশের সার্বিক উন্নয়ন করতে হলে অবশ্যই যার যার জায়গা থেকে সকলকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করার কোন বিকল্প নেই। তাই ডিজিটাল বাংলাদেশের অংশ হিসাবে রাণীনগর উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে বিনির্মাণ করতে সবার সহযোগিতা নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

ঈদগাঁওতে ঝাঁকজমক পূর্ণ পরিবেশ জন্মাষ্টমী উৎসব পালিত

চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলীর পক্ষ থেকে পনেরশ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ

বাগাতিপাড়া অবৈধ গুড় ব্যবসায়ীর লক্ষাধিক টাকা জরিমানা 

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিদির দুয়ারে সুরক্ষা কবজ কর্মসূচির মাধ্যমে আম আদমি র কাছে বিধায়ক নমিতা সাহা

কর্ণফুলীতে শেখ রাসেল দিবস উদযাপন

যুক্তরাষ্ট্র থেকে ঈদগাঁওর সিমনি কানিজের পিএইচডি ডিগ্রি অর্জন