বাংলাদেশ সকাল
শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার নানা কর্মসূচির আয়োজন করেন উপজেলা যুবলীগ।

এদিন সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। র‌্যালিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এরপর র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মোঃ ইবনে সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমূখ। এসময় উপজেলা এবং ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ৪ দিনের রিমান্ডে

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরে ১৬ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র জমা 

বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, অবরুদ্ধ পরিবার

নদী ভাঙ্গনের কবলে সুনামগঞ্জের ৫ শতাধিক পরিবার; পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ গ্রামবাসী

সীতাকুণ্ডে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

পাটের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশায় চাষিরা

ফোনের ইন্টারনেট গতি বাড়াবেন যেভাবে

নকল সার ও কীটনাশকে চাচঁড়ার মৎস্য চাষীদের সর্বনাশ