বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে কুলিক নদী থেকে ক্ষমতার দাপটে অবৈধভাবে বালু তোলার মহোৎসব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৪৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দীর্ঘদিন ধরে কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের মহোৎসব চলছে। এক দুবার জরিমানা করা হলেও বালু ব্যবসায়ী বলছেন প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করছি। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কুলিক নদীর প্রায় ৮ টি ঘাট থেকে দিনে ও রাতের আঁধারে প্রকাশ্যে বালু তোলার কাজ চালিয়ে যাচ্ছে কিছু অসাধু বালু ব্যবসায়ী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মধ্যপাড়া গ্রামের নদীর ঘাট থেকে উসমান আলী, রাউতনগর গোরস্থান সংলগ্ন নদীর ঘাটে থেকে সইদুল ইসলাম, লেহেম্বা ইউনিয়নের রসুনপুর কুলিক নদী থেকে সুবহান আলী,উমরাডাঙ্গী নদীর ব্রিজ থেকে তরিকুল, মানিক, আবুল, মুরসালিন, নাঈম, সাইদসহ অনেকে ৩ থেকে ৫ টি মহেন্দ্র ট্রাকটর দিয়ে নির্ভয়ে এবং প্রকাশ্যে বালু উত্তোলন করে চলছেন।

গত বুধবার সরেজমিনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওইসব এলাকার কিছু মানুষ বলেন তাঁরা গত ৭ থেকে ৮ বছর ধরে এ বালু ব্যবসা করে আজ সম্পদশালী ও প্রভাবশালী।

অপরদিকে বাচোর ইউনিয়নে মহেশপুর ফোর স্টার ইট ভাটার পূর্ব পাশে কুলিক নদী থেকে, আপেল এবং রুবেল নামে দুই ব্যাক্তি একইভাবে বালু উত্তোলন করে আসছে। সেইসাথে বন্দর পাইলট কুলিক নদীর ব্রিজের নিচ থেকে কাউন্সিলর নূর আমল নামে এক ব্যাক্তি ক্ষমতার দাপটে রাতের আঁধারে বালু উত্তোলন করেছেন।

এ সময় নদীতে মাছ ধরতে আসা এবং সাবেক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, এরা দীর্ঘদিন ধরে এই নদীতে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন। সেইসাথে নিজ বালুর চাহিদা মিটিয়ে এটিকে বানিজ্যিক ভাবে প্রতিগাড়ি বালু ১৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি করছেন।

দেখা গেছে বালু তোলার কারণে মহলবাড়ি,এবং সুন্দরপুর এলাকায় নদীর পাশে থাকা হিন্দু স¤প্রদায়ের শ্মশান ঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমন অভিযোগ করেন হিন্দু স¤প্রদায়ের লোকজন। গবেষকরা বলছেন, বালু উত্তোলনে পানিদূষণসহ নদীগর্ভের গঠনপ্রক্রিয়া বদলে যাচ্ছে এবং নদী ভাঙছে।

পুরো হাইড্রোলজিক্যাল কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বালু উত্তোলনের কাছাকাছি মাটির ক্ষয় যেমন ঘটছে, তেমনি মাটির গুণাগুণও নষ্ট হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এ ছাড়া নলকূপে পানি পাওয়া কষ্ট হতে পারে। গবেষণার ফলাফলে দেখা গেছে, এসব নেতিবাচক প্রভাবের ফলে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে।

বালু উত্তোলনে সৃষ্ট বায়ুদূষণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণিকুলের মধ্যে পরিবর্তন ঘটার ফলে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে, তেমনি তাদের খাদ্যের উৎসও ধ্বংস হচ্ছে। ফলে মৎস্য প্রজনন-প্রক্রিয়া পাল্টে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমিও নষ্ট হচ্ছে।

এসব বালু ব্যাবসায়ীদের সঙ্গে বালু তোলার বিষয়ে কথা বললে,তাঁরা বলেন প্রশাসনকে মেনেজ করেই বালু উত্তোলন করা হচ্ছে এবং গোটা উপজেলা জুড়ে নদী থেকে বালু তোলা হচ্ছে আমরা তুললে দোষের কি?

রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আমরা জরিমানা করেছি। তাঁর পরেও কেউ বালু উত্তোলন করে থাকলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা

ঢাকা ব্যাংক ও পেট্রকমের উদ্যোগে ৪৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ফেক আইডি দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বিএনপি নেতা কাজী সালাউদ্দীনের

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা 

তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে তুলি উৎসব ২০২২ অনুষ্ঠিত 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

শেরপুরে বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার ভাই 

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

বারহাট্রা দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিশ্ব নারী দিবস উদযাপন