বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ জুন ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে যুবলীগনেতা মোঃ ইয়াছিনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির রামগড়ে যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা করা হয়। বুধবার ২৮ শে জুন সকাল ১০.০০ ঘটিকায় ইয়াছিন স্মৃতি পরিষদের উদ্যোগে রামগড় কেন্দ্রিয় কবরস্থানে শায়িত মরহুম মোঃ ইয়াছিন এর কবরে পরিষদের আহ্বায়ক মেয়র মোঃ রফিকুল আলম(কামাল) এর নেতৃত্বে পুস্প মাল্য অর্পন করা হয়। অর্পন শেষে মরহুমের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালননা করেন মাষ্টারপাড়া আজিজিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৮শে জুন রামগড়ের যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন সকালে নিজের প্রাইভেট কারে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে খাগড়াছড়িতে যায়, কাজ শেষ করে বাড়ি আসার পথে বিকাল ০৫ টায় ২নং পাতাছড়া ইউপির মাহাবুবনগর বাটনাতলী এলাকা বটগাছের নিচে গাড়ি ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও ধারালো ছুড়ি দিয়ে তাকে জবাই করে খুন করে। রামগড় কেন্দ্রিয় কবরস্থানে তাকে শায়িত করা হয়।

উপস্থিত ছিলেন, ইয়াছিন স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, শুভাকাঙ্খী,সুশিল ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ইয়াছিন স্মৃতি পরিষদের আহ্বায়ক মেয়র রফিকুল আলম (কামাল)বলেন, ২৪ বছর পার হয়ে গেলো অথচ ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার এখনও কার্যকর হয়নি, গুনিরা এখনো প্রকাশ্যে রামগড়ে ঘোরাগুরি করছে, দল ক্ষমতা থাকা অবস্থায় তার হত্যা বিচার না হলে আর কোনদিন ও ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার হবে না। অতিলম্বে আমি ইয়াছিন ভাইয়ে হত্যার বিচার ও খুনিদের ফাঁসি দাবি করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজয়নগরে ভূমি দস্যু পরিবার কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে হামলা; বিএমএসএস এর নিন্দা

ধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী’র গনজোয়ার, বিজয়ের পথে জনপ্রিয় সোহেল রানা ও আনজুয়ারা 

সলেমানপুর করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসে আক্রান্ত

গাবসারার চরাঞ্চলের ২০০ দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী, নারীদের সেলাই মেশিন ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

সীতাকুণ্ড পৌরসভার বর্তমান কাউন্সিলরদের অপসারণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 

গুরুদাসপুরে নাটোর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যাত্রা : রেজাউল সভাপতি ও শেফাইল সম্পাদক 

বাগমারায় ঝিকরা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ