বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রেলের ধাক্কায় দুমড়ে মুচড়ে মাইক্রোবাস; অল্পের জন্য রক্ষা পেলো যাত্রীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামাবাদে  রেলক্রসিং পার হওয়ার সময় এক মাইক্রোবাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে যায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক এক টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান,” মাইক্রোবাসটি বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ইসলামাবাদের রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেন টি এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।”

আরো একজনের জানান,দুর্ঘটনার সময় ট্রেনের বাঁশি বাজানো হলেও রেলক্রসিংয়ে কোন গেট ম্যান না থাকায় চালক সময়মত বিষয়টি বুঝতে পারেননি।

জানা যায়, দুর্ঘটনায় তেমন কেউ গুরুতর হতাহত হয়নি। তবে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, ঈদগাঁও উপজেলার নানা পয়েন্টে রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই, যার ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। “নিয়মিত ট্রেন চলাচল শুরু হওয়ার পরেও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ করার পরেও কোন সমাধান মিলছেনা।

তবে এবিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়; দু’পুলিশ কর্মকর্তা ও সাবেক কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আজ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি খান মহিদুল ইসলাম সা. সম্পাদক নাজমুল হোসেন বকুল

রামগড়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শাহবাজপুরে বিদ্যালয়ের ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটে চাঁদা দাবীকে কেন্দ্র করে বিএনপির নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৬

উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা ডোমারে অনুষ্ঠিত

আত্রাইয়ে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

এবার ইডি হানা দিল সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি এবং অফিসে