বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের লালপুরে শীতে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর । উপজেলার মঞ্জিলপুকুর আশ্রয়ন প্রকল্পের ৫০ অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর শীতে কষ্ট পাওয়া দরিদ্র মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজ-খবর নেন। বিভাগীয় কমিশনারের কাছ থেকে নতুন শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন দুঃস্থ ও শীতার্ত মানুষেরা।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজিমনগর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় বিভাগীয় কমিশনারের সাথে ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন ছিন্নমূল হতদরিদ্ররা। কেউ শীতবস্ত্রের কারণে ঠান্ডায় থাকুক এটা মাননীয় প্রধানমন্ত্রী চায় না। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে প্রকৃত দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

লালপুর উপজেলায় এপর্যন্ত ৪৬১০টি শীতবস্ত্র (কম্বল)বরাদ্ধ এসেছে। যা উপজেলা জুড়ে বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে বলে জানান লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতার মতবিনিময় সভা 

মেয়ের জামাইকে ফাঁসাতে কন্যাকে হত্যা; ৭ বছর পর রহস্য উদঘাটন পিবিআই ঢাকার 

রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারিকে এক বছর কারাদন্ড 

রাণীশংকৈলে ২শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক

ব্রাজিলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দ্যা ফোলিয়া’য় ‘বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ মানবতার জয়গান’ শীর্ষক প্রবন্ধ

বিভিন্ন আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

জোড়া মাথা, ৪ চোখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

অবশেষে ১৪৫ দিন পর দেশে এলো সৌদি প্রবাসী রুবেলের মরদেহ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক যশোরের মোঃ ওমর ফারুক 

লক্ষাধিক তীর্থযাত্রী ও ভি আইপিদের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা