বাংলাদেশ সকাল
সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষা অফিসারের সহযোগীতায় যুগ্ম সচিব পরিচয়ে টাকা হাতিয়ে নিল প্রতারক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামানের সহযোগীতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে এক প্রধান শিক্ষকের থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, গত সোমবার (১০ জুলাই) দুপুরে ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান টেলিফোন করে লক্ষীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম কে এই (০১৩০২২২০৮৩২) নম্বর দেন এবং কল করে কথা বলতে বলেন। পরে ঐ প্রধান শিক্ষকের কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে ৫ হাজার টাকা দাবী করা হয়।

ভুক্তভোগী লক্ষীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐ প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান আমাকে টেলিফোন করে আমাকে একটা নম্বর দেন এবং উর্ধ্বতন কর্মকর্তা আমার সাথে কথা বলতে চান বলে জানান। পরে আমাকে ঐ নম্বরে ফোন দিয়ে কথা বলতে বলেন। ব্যাক্তিগত কাজে ব্যস্ত থাকায় ফোন দিতে কিছু সময় বিলম্ব হওয়ায় আসাদুজ্জামান স্যার আমাকে আবারো ফোন দেন এবং এখনো কেন কথা বলি নি জানতে চান। তাৎক্ষনিক আমি ঐ নম্বরে ফোন দিলে তিনি আমাকে সচিবের পিএস পরিচয় দেন। এবং বলেন আপনার স্কুলের একটা ফাইল আমার হাতে আছে কিছুক্ষনের মধ্যে সচিব স্যারের টেবিলে জমা দিবো। এতে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। পরে ফাইল জমা না দেওয়ার শর্তে তিনি ৫ হাজার টাকা দাবি করেন। আসাদুজ্জামান স্যার ফোন দিয়েছে আমি খুব সহজেই বিশ্বাস করেছি উনি উর্ধ্বতন কেউ। পরে তার দেওয়া (রকেট ০১৩২০৭৩৭২১৩) নম্বরে দাবীকৃত ৫ হাজার টাকা পাঠায়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান বলেন, ১০ জুলাই দুপুরে আমি লক্ষীকুন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম কে টেলিফোন করে একটা নম্বর দিয়েছিলাম এবং ফোন করে কথা বলতে বলেছিলাম এটা সত্যি। কিন্তু অর্থনৈতিক লেনদেনের বিষয়ে আমি কিছুই জানি না।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছুই জানায় নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার গোয়ালকান্দি তে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত 

ছাত্র আন্দোলন দমাতে ১০ কোটি টাকা অনুদান ও অস্ত্র যোগান দেয় ফজলে করিম 

ময়মনসিংহে যুব মহিলালীগের নেত্রী স্বপ্না খন্দকারের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার 

জামালপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৫০’তম বার্ষিকীতে সাধারণ সভা 

জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যােগে নব- নির্বাচিত দুই বাজার সেক্রেটারী কে সংবর্ধনা প্রদান

কাশিয়ানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২ 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক বিশেষ নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দুলুর 

ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত