বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নিখোঁজের দুই দিন পর আক্তারে লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামের একটি খেত থেকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোঃ আক্তার আলী (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

মৃত আক্তার আলী সদর উপজেলার ইলশা গ্রামের জনৈক আইয়ুব আলীর ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইলশা গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ আক্তার আলী ৪ মাস পূর্বে বিয়ে করে। গত ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে আক্তার আলী বাড়ি থেকে বের হয়ে যায় এবং এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে তার বাবাসহ পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে সদর থানায় জিডি না করে তারা ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেয়। এদিকে বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী ছোট ঝাউয়েরচর গ্রামের কৃষকরা খেতে কাজ করতে গেলে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে সদর থানায় খবর দেন। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়েদ আলম, ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে প্রথমে আক্তার আলীর লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে। এসময় লাশের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। অপরদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ আক্তার আলীর বাবাসহ আত্মীয়-স্বজন ঘটনাস্থল গিয়ে আক্তার আলীকে সনাক্ত করেন।

পুলিশ আক্তার আলীর লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি’র মতবিনিময় 

আরব আমিরাতে প্রতিদিন ১৪,০০০ ইফতার পরিবেশন করছে এমএসএস

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রতিষ্ঠা ও বিকাশ চাই-শরিফুল ইসলাম রিয়াদ 

মেহেরপুরে টেকনো ডায়াগন্সটিক সেন্টারের ভূল পরীক্ষায় বাচ্চা দুই থেকে এক

ভূরুঙ্গামারীতে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ ২ চোরাকারবারি আটক

কালীগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ইউনিয়ন ছাত্রলীগ

নারায়ণগঞ্জে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

৪ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ ডোমার-বসুনিয়ার হাট ৭ কিলোমিটার সড়ক

পেরুর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহিত