বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

কাকন সরকার, প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানক্ষেতে কৃষকদের দেওয়া জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতি মারা গেছে। রাতেই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটরটি জব্দ করেছেন। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ‘ফিল্ড রিচার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ ওয়াইল্ড এলিফ্যান্ট’।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বাতকুচি গ্রামে রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

বন বিভাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে ২৫–৩০টি বন্যহাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পরপরই হাতির পাল দল বেঁধে ধানক্ষেত ও লোকালয়ে নেমে আসে। এ জন্য কৃষকেরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করছেন।

বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে ৪০–৫০ একর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ফসল রক্ষায় কৃষকেরা ধানক্ষেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন। গতকাল রাতে হাতির পাল সেই ফসল খেতে হানা দেয়। এ সময় একটি হাতি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় অন্য হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান। আজ শুক্রবার সকালে মৃত হাতিটি রেখে অন্য হাতিগুলো জঙ্গলে ফিরে যায়।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়েছে। রাতেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ড প্রেসক্লাবে যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা 

নেত্রকোনায় এরশাদ মিয়া হত্যার ৫ আসামী ঢাকা ও মুন্সীগঞ্জ হতে গ্রেফতার 

আমতলী পৌর নির্বাচন মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

ডিবির জালে ধরা তক্ষক ব্যবসী আমতলীর সাইদুর

কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

ভারতের উত্তর প্রদেশে প্রসাদগ্রহনের সময় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু

জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

মহান স্বাধীনতা দিবসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন ডিসি