বাংলাদেশ সকাল
সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সন্ত্রাসী বাহিনী দিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের রাস্তা রাতারাতি দখল করার অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের রাস্তা দখল করার জন্য এক নেতার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতারাতি বিল্ডিং এর পিলার তোলার মহোৎসবে মেতে উঠেছে একটি মহল।

গত কয়েক দিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে জেলা পরিষদের বরাদ্দকৃত ৪ লাখ টাকার আর সিসি ঢালাইকৃত সীতাকুণ্ড প্রেসক্লাবের নির্মাণকৃত রাস্তাটি দখল করে বিল্ডিং এর পিলার তোলার কাজ করে যাচ্ছে ৫ আগষ্টে হঠাৎ জেগে উঠা একটি চক্র। তারা সন্ত্রাসী ভাড়া করে একটি দলের বড় নেতার নাম ভাঙ্গিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে চক্রটি। তাদের বিরুদ্ধে এ ধরনের দখলবাজির কার্যকলাপের আরও  অভিযোগ আছে।

সীতাকুণ্ড থানা পুলিশ সন্ত্রাসী বাহিনীর কাছে অসহায় হয়ে পড়ার কারণে তারা হিংস্র বেপরোয়া হয়ে নির্মাণ কাজের গতি আরো বাড়িয়ে দিয়ে রাতদিন কাজ করে যাচ্ছে। বিগত দুই বছর আগে প্রেসক্লাবের রাস্তাটি অসংস্কার থাকা অবস্হায় আব্দুল হামিদ ভূঁইয়া ওয়াক্‌ফ এষ্টেটের মোতোয়ালী শরিয়ত উল্লাহ ও রেজওয়ান উল্লাহ ৩০০/- (তিনশত) টাকার ষ্ট্যাম্পে উক্ত রাস্তাটি সংস্কার করে ব্যবহারের জন্য লিখিত দেন। তখন সাবেক প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা পরিষদে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করে। আবেদনের আলোকে জেলা পরিষদ ৩ (তিন) লাখ টাকা বরাদ্দ দিয়ে রাস্তাটি আর সিসি ঢালাই দিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের চলাচলের জন্য উপযোগী করা হয়।তৎকালীন আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়েও উক্ত রাস্তাটি দখল করতে ব্যর্থ হয় এই চক্রটি।কিন্ত ক্ষমতার পটপরিবর্তনের পর পর তারা আরেক সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে রাস্তাটির উপর বিল্ডিং করার জন্য রাতদিন কাজ করে দখলযজ্ঞ চালাচ্ছে।

পাশাপামি সীতাকুন্ড প্রেসক্লাবের সাংবাদিকরা সন্ত্রাসীদের কাছে অসহায় ও নিরাপত্তাহীনতায় ভূগছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁও উপজেলায় মিস্টির দোকান, ঔষধের ফার্মেসীসহ প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নাটোরে আ.লীগের দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডা 

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার সহ দুইজনের কারাদন্ড ও জরিমানা

শার্শার নাভারণে ৭৪০০ পিচ ইয়াবা উদ্ধার 

বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের পরিচালক মোঃ ওছমান গনির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

ঝিনাইদহে গণপুর্ত বিভাগের পরিত্যাক্ত ১০ একর জমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবী

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ভারতীয় জিরাসহ গ্রেফতার ১

বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েই শেষ : হাছান মাহমুদ

দুই মাস পার হলেও যশোরের মাদরাসা শিক্ষার্থী পাইনি দাখিল নবম শ্রেনীর পাঠ্য বই