বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সার,ডিজেলের দাম বাড়লেও ধানের দাম বাড়েনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ  বিশা পালপাড়ার কৃষক সুশান্ত পাল(৫৩ হাটে এসে খুব হতাশ ও নির্বাক হয়েছিলেন।নওগাঁর আত্রাই উপজেলা সমসপাড়াহাটে তিন মন ধান বিক্রির জন্য এনেছিলেন তিনি। প্রতিমন ৯০ ধান ১১৫০ টাকা দরে তিন মন ধান বিক্রি করেন।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের কৃষক অছির উদ্দিনের মতো হাটে আসা অন্য কৃষকদেরও গত শুক্রবার সকালে হতাশ দেখাগেছে। হরেন্দ্র নাথ সাংবাদিককে বলেন, সার ও ডিজেলের দাম বেড়েছে অস্বাভাবিক ভাবে। আমাদের উৎপাদিত ধানের দাম বাড়ে নাই। এখনো কম দামে ধান বিক্রি করতে হচ্ছে।

এক মাস আগে যে ধান প্রতিমন এক হাজার এক শত পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছিলাম তা এখন বিক্রি করতে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা দরে।জমিতে ফসল উৎপাদন করলেই ক্ষতির মুখে পড়তে হচ্ছে”

ধান বিক্রি করতে আসা উপজেলার দশন গ্রামের কৃষক আয়েজ উদ্দিন (৬২) সাংবাদিককে বলেন, সার ও ডিজেলের দাম অস্বাভাবিক বাবে বেড়ে যাওয়ায় আমরা হতাশ ও নির্বাক।তিনি জানান, গত শনিবার প্রতি বিঘা জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে খরচ হয়েছে তিন শত টাকা। পরের দিন খরচ হয়েছে চার শত টাকা।তিনি আরো বলেন, সার, কিটনাশকের দাম বেড়েছে। কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। কিন্তু আমাদের উৎপাদিত ফসলের দাম বাড়েনি। কৃষি কাজ ছেড়ে দিতে হবে।এভাবে আর কুলাতে পারছি না।হাটে আসা উপজেলার পৈঁসাওতা গ্রামের মনিরউদ্দিন (৫৮) বলেন, হাটে পাঁচ শত মন ধান এনেছি বিক্রির জন্য। দেড় ঘন্টা অপেক্ষার পর অবশেষে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছি। প্রতিমন ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি করেছি। আমরা অসহায়, বাকহীন। আমাদের কথা কেউ ভাবেন না।সমসপাড়া হাটে ধান ক্রেতা কছিমুদ্দিন বলেন, বর্তমানে বাজারে প্রতিমন ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। কৃষকদের কাছ থেকে কিনে তা মহাজসদের কাছে বিক্রি করি। প্রতি মন ধানে দশ-পনর টাকা লাভ করতে পারি। সমসপাড়া হাটে ধান ক্রেতা পাইকার অহির উদ্দিন বলেন, বর্তমানে বাজারে প্রতিমন ধান এক হাজার একশত পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। কৃষকদের কাছ থেকে ধান কিনে তা মহাজনদের কাছে বিক্রি করি। প্রতিমনে দশ-পনর টাকা লাভ করতে পারি। সিংড়ার চাচকোর-গুরুদাশপুর ধান চালের মহাজন আব্দুল মজিদ মিয়া বলেন, গুদামে পর্যাপ্ত ধান মজুদ আছে। এ ছাড়া বিদেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। আগের তুলনায় বাজারে ধানের দাম কিছুটা কম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমাদের চুরি করার ক্ষমতা আছে চুরি করেছি – নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের স. শিক্ষক মোঃ আকরামুল ইসলাম

ভারতে গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে সাসপেন্ড মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য 

রাণীনগরে কৃষকের প্রায় দু’কোটি টাকার ধান নিয়ে ব্যবসায়ীর গা ঢাকা 

জাবিতে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে জেএসএফ বাংলাদেশ 

ময়মনসিংহে বিট পুলিশং সমাবেশ ও গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য 

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে ব্যাপক প্রস্তুতি 

ডিমলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা

হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ডাক্তার আহাদের মতবিনিময়

তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি’র পদত্যাগের দাবীতে মানববন্ধন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে প্রস্তুতিমূলক সভা