বাংলাদেশ সকাল
সোমবার , ১২ জুন ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী আপেলের বাণিজ্যিক চাষে বোরহানের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

মোঃ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জ জেলা॥ ঢাকার একটি বহুজাতিক বিদেশি কোম্পানির কর্মকর্তা হিসেবে কর্মরত বোরহান উদ্দিন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্হায়ী বাসিন্দা বোরহাব নিজের বাগান বাড়ির দেড় বিঘা জমিতে আপেল গাছের কলম (প্লান্ট) রোপণ করে শুরু করেন বিদেশি আপেলের বাণিজ্যিক চাষ। বর্তমানে গাছগুলো বেশ বড় হয়ে প্রথম ফল ধরেছে।

বোরহান উদ্দিন জানান, দু’বছর আগে তিনি ভারতের হিমাচল প্রদেশের টিস্যু কালচার ল্যাবে আপেল চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখান থেকে ফিরে গত বছর দেড় বিঘা জমিতে আপেলের পাঁচ জাতের ২’শ কলম (প্লান্ট) রোপণ করেন। এসব জাতের মধ্যে রয়েছে আন্না, ডোবশেক গোল্ডেন, এইচআরএমএম – ৯৯, টফিক সুইট ও গ্রিনিস মিস। এসব জাতের কলম (প্লান্ট) তিনি হিমাচলের হর্টিকালচার বাগান থেকে সংগ্রহ করেছেন।

প্রথমে গোবর সার দিয়ে চারাগুলো রোপণ করেন তিনি। পরে সময়মত ইউরিয়া, পটাস, জিপসাম, দস্তা, বোরণ ও ম্যাগনেসিয়াম সার গাছে প্রয়োগ করেন। এবছর বাগানে ৩০টি গাছে ফল ধরেছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গাছে ফুল ধরেছিল।

বোরহান জানান, বাড়িতে আপেলের বাগান তৈরির ব্যাপারে তিনি হিমাচল প্রদেশের ননি কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়জন গবেষক শিক্ষকের পরামর্শ নেন। এছাড়া নেদারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা, আমেরিকা এবং ভারতের জম্মু কাশ্মিরের হর্টিকালচার ডিভিশনের গবেষকদের সঙ্গেও অনলাইনে আপেল চাষ নিয়ে মতবিনিময় করে অভিজ্ঞতা অর্জন করেন। আর এই অভিজ্ঞতার আলোকেই তিনি প্রথমবারের মতো শুরু করেছেন বাণিজ্যিক ভিত্তিতে আপেল চাষ।

তিনি আরও জানান, দেশের উত্তরাঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে তিনি প্রথম আপেল চাষ শুরু করেন। আপেল চাষে উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগ তাকে সহায়তা দিচ্ছে।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, উপজেলা কৃষি অফিস থেকে সহকারী উপজেলা কৃষি অফিসার সার্বক্ষণিক বোরহান উদ্দিনের আপেল বাগানের দেখাশোনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ বোরহানের এই প্রশংসনীয় উদ্যোগে সবধরণের সহায়তা দেবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় সংবাদ সম্মেলনের বিপরীতে সংবাদ সম্মেলন 

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

চন্দনাইশে হামলার শিকার সাংবাদিকের পাশে দাঁড়াল দোহাজারী পৌরসভা

বরগুনার আমতলীতে ২য় শ্রেণির মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক

শিক্ষাই দেশ ও জাতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করে, বললেন মন্ত্রী দিলীপ মন্ডল

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার

কাশিয়ানীতে নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ 

আহতদের দেখতে গিয়ে দূর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভেঙ্গে গেলো আনারের রাজত্ব, আমদহ ইউপি চেয়ারম্যান  আ.লীগের প্রার্থী টোকন