বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ মে ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জের সফল ড্রাগন চাষী কামরুজ্জামানের বছরে আয় আড়াই লাখ টাকা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ

মাহবুবুর রহমান জ্যোতি, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জের কামরুজ্জামান স্বপন ড্রাগন ফল চাষ করে সাফল্য পেয়েছেন। কয়েক বছর আগেও দেশের মানুষ জানতো এটি বিদেশি ফল। কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে দেশে এর চাষ এতটাই বেড়েছে যে, এখন এটি দেশি ফল বলেই মানুষের কাছে সমাদৃত।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝিকরা মহল্লায় ড্রাগনের চাষ হচ্ছে। টক-মিষ্টি ও মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন চাষি কামরুজ্জামান স্বপন। নিজ বাড়ির ছাদ ও কৃষি জমিতে বিভিন্ন প্রজাতির ড্রাগন ফলের চাষ, চারা উৎপাদন ও ফল বিক্রি করে এখন স্বাবলম্বী তিনি। এই কৃষকের উৎপাদিত বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ড্রাগন চারা বিক্রি হচ্ছে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায়। তার এমন সাফল্য দেখে ড্রাগন চাষে ঝুঁকছে স্থানীয় বেকার যুবকরা।

সরজমিনে জানা গেছে, সিরাজগঞ্জ জেলা সদর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার ড্রাগন চাষি কামরুজ্জামান স্বপন তিন বছর আগে ইউটিউবে ড্রাগন চাষ দেখে সখের বশে ড্রাগন ফল চাষ শুরু করেন। প্রথমে অন্যের জমি লিজ নিয়ে ড্রাগন চাষ করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হন। কিন্তু হাল ছাড়েননি তিনি। পরবর্তীতে নিজ বাড়ির ছাদ ও আঙ্গিনায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন উদ্যমে শুরু করেন ড্রাগন ফলের চাষ। নিজেই বিভিন্ন উন্নত জাতের ড্রাগন চারা সংগ্রহ করে চাষ শুরু করে সাফল্য পেতে থাকেন তিনি। এভাবে তিনি তার বাড়ির ছাদে প্রায় ১৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বড় ড্রাগন গাছ চাষ করে গড়ে তুলেছেন এক সৌন্দর্য মন্ডিত বাগান। এসব গাছে নানা রঙ্গের ড্রাগন ফুল ও ফল ধরেছে। শুধু বাড়ির ছাদই নয়, পাশাপাশি আরও দুই বিঘা জমিতে চাষ করেছেন ড্রাগন ফলের চাষ। স্বপন এই ড্রাগন গাছ থেকে চারা উৎপাদন করে বিক্রি করে লাভবান হচ্ছেন। তার উৎপাদিত চারার চাহিদা রয়েছে জেলাজুড়ে।

ড্রাগন চাষ ও বাজারজাত করন বিষয়ে স্বপন বলেন, তার বাড়ির ছাদ আর ক্ষেতে নানা জাতের সারি সারি ড্রাগন গাছে ধরেছে বাহারি সব ড্রাগন ফল আর ফুল। প্রতিদিন নানা রঙের সুস্বাদু ফল কিনতে আর দেখতে আসছে উৎসুক মানুষ। স্বপনের পুরো বাড়িটি যেন ড্রাগনের বাগান। পাইকারি ও খুচরা ফল বিক্রি হচ্ছে নিজ বাড়িতেই। ফল ও চারা বিক্রি করে তিনি বছরে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা বয় করেন বলে জানান।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, ড্রাগন চাষে খরচ কম। দেশেই নানা জাতের ড্রাগন চারা পাওয়া যায়। এতে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় কৃষি বিভাগ ড্রাগন চাষিদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা করছে। বেকার যুবকরা প্রশিক্ষণ ও সহায়তা পেলে তাদের ভাগ্য বদলের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদ নির্মূলে এনসিপি নেতৃবৃন্দের ভূমিকা অগ্রগণ্য : আলী রীয়াজ

বাগমারায় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক 

ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে ক্ষমতা বিমুখ মনে করতেন আরাফাত রহমান কোকো -মাওলানা শামীম আহমেদ

বরগুনা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ডাকাত পাকড়াও

গঙ্গাচড়ায় কৃষকের ভুট্টা ক্ষেত রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করল দুর্বিত্তরা

ঈদগাঁওতে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

জগন্নাথপুরে ৯১ বোতল মদসহ মাদক ব্যবসায়ী শিবু গ্রেফতার 

যশোরের প্রথম নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান 

ভোমরা দিয়ে ভারতীয় ৬ ট্রাক কাঁচামরিচের দেশে প্রবেশ

ময়মনসিংহে ইসকন নিষিদ্ধের দাবিতে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ