বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান বরখাস্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৫, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

ষ্টাফ রিপোর্টার: মাদ্রাসার অর্থ আত্মসাত, অনিয়ম-বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার গভর্নিং বডির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, ১৯৮৫সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে ৪০০ শতাধিক শিক্ষার্থী রয়েছে। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান নির্নয়ে এ মাদ্রাসা অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। প্রায় ২ বছর আগে এ মাদ্রাসায় যোগদানের পর থেকে উক্ত অধ্যক্ষ মাদ্রাসার বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত, অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতা শিক্ষিকা ও ছাত্রীদের সাথে অসৌজন্নমূলক আচরণ ও অন্যান্য কতিপয় অভিযোগের কারণে মাদ্রাসা পরিচালনা কমিটি তাকে সতর্ক করে। কিন্তু তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নানা বিশৃঙ্খলা ও অসৌজন্যমূলক আচরন করে আসছে। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় হিতৈষীদের মাঝে দারুন ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসা পরিচালনা কমিটি উক্ত অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও অডিট চালানোর সিদ্ধান্ত নেয়। দীর্ঘ তদন্দ শেষে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে।

গভর্নিং বডির সভাপতি ড.ইদ্রিস খান জানান, অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই, তদন্ত ও অডিট শেষে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির বিষয় প্রমানিত হয়। গভর্নিং বডির সাধারণ সভায় উক্ত অধ্যক্ষকে সাময়িক বহিস্কারের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। গত ২৮শে এপ্রিল রবিবার তাকে সিদ্ধান্তের চিঠি প্রদান ও সংশ্লিষ্ঠ দপ্তরে কাগজ-পত্র প্রেরন করা হয়েছে।বরখাস্ত হওয়ার পরও তিনি নানা অনিয়ম বিশৃঙ্খলা শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ কতিপয় শিক্ষক কে চাকুরীচ্যুত করন সহ নানা হুমকি ধুমকি দিয়ে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শার্শা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-২

ঈদুল আযহায় ৩৩৭ দুর্ঘটনায় ৪৮৮ নিহত, ১৮৫০ আহত: যাত্রী কল্যাণ সমিতি 

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন

যশোরের কেশবপুরে পিটিএফের প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত

ময়মনসিংহে সার্ভেয়ার/সমমান পদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট  

ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের ঝটিকা মিছিলে অগ্নিসংযোগ ও ভাংচুর, পুলিশের ধাওয়া 

সুইপার পদের জন্য খেলেন ঘুষ দিলেন না চাকুরী ; নিয়োগের দাবীতে মানববন্ধন